| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ইন্ডিজের কাছে হেরে বিপদে পাকিস্তান: সেমিফাইনালে যেতে জটিল সমীকরণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২০ ১১:৪১:২৪
ইন্ডিজের কাছে হেরে বিপদে পাকিস্তান: সেমিফাইনালে যেতে জটিল সমীকরণ

কারো বরাত আবার কারো পৌষ মাস। পাকিস্তানের ক্ষেত্রেও তাই হয়েছে। পাকিস্তানের কাছে হারটা ভারতের জন্য বড় সুবিধা। হরমনপ্রীত কৌরের শেষ চারে ওঠার পথ কার্যত পরিষ্কার। সেমিফাইনালে উঠতে অন্য কোনো দলের দিকে তাকানোর দরকার নেই তাদের। ভারত যদি তাদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে পারে, তাহলে তারা সরাসরি শেষ চারে যাওয়ার টিকিট পাবে।

পাকিস্তানের কাছে লিগের শেষ ২টি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে রবিবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হার মানে তারা। পার্লে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১১৬ রান তোলে।

হেইলি ম্য়াথিউজ ২০, রাশাদা উইলিয়ামস ৩০, শিমাইন ক্যাম্পবেল ২২, শিনেল হেনরি ১১, শাবিকা গজনবি ১৩, আলিয়া অ্যালেইন ৯, অ্যাফি ফ্লেচার ৪ ও তৃষান হোল্ডার ১ রান করেন। পাকিস্তানের নিদা দার ১৩ রানে ২টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন সাদিয়া ইকবাল, ফতিমা সানা, নাশরা সান্ধু ও তুবা হাসান।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৩ রানে আটকে যায়। শেষ ওভারে জয়ের জন্য ১৮ রান দরকার ছিল পাকিস্তানের। তারা ১৪ রান তুলতে সক্ষম হয়।

আলিয়া রিয়াজ ২৯, নিদা দার ২৭, বিসমাহ মারুফ ২৬, ফতিমা সানা ৯, সিদরা আমিন ৮ ও মুনিবা আলি ৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউজ ২টি এবং কনেল, করিশ্মা ও ফ্লেচার ১টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন ম্যাথিউজ।

এই জয়ের ফলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে যায় পাকিস্তান। ইংল্যান্ড ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

বি-গ্রুপে আর ২টি ম্যাচ বাকি রয়েছে। ভারত তাদের শেষ ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, যারা নিজেদের প্রথম তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে। অন্যদিকে পাকিস্তান তাদের শেষ ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারত যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তবে তারা ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন হরমনপ্রীতরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...