| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিপিএল ইতিহাসে মাশরাফির অন্যরকম সেঞ্চুরি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৬ ২২:৩৫:৪৬
বিপিএল ইতিহাসে মাশরাফির অন্যরকম সেঞ্চুরি

বাংলাদেশের ঘরোয়া লিগ বিপিএল ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি ম্যাচে নেতৃত্ব দেয়ার ইতিহাস গড়লেন মাশরাফি।

এখন পর্যন্ত বিপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬৪টি জয়ের রেকর্ডও করে ফেললেন মাশরাফি। তবে এই তারকার হার আছে ৩৫টি। শতকরা জয় ৬৪ দশমিক ৬৪ শতাংশ। ঘরোয়া লিগের ইতিহাসে ২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই অধিনায়ক হিসেবে খেলছেন মাশরাফি। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়কও এই নড়াইল এক্সপ্রেস। এবার নিয়ে অধিনায়ক হিসেবে পঞ্চমবার ফাইনাল খেলছেন ম্যাশ। আগের চারবারই শিরোপা জিতেছিলেন তিনি।

বিপিএলের প্রথম দুই মৌসুমেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক শিরোপা জেতেন ম্যাশ। এরপর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে চ্যাম্পিয়নের স্বাদ পান দেশসেরা অধিনায়ক।

খেলোয়াড় হিসেবেও চলমান আসরে শততম খেলার মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। খেলোয়াড় হিসেবে আজ পর্যন্ত বিপিএলে ১০৫ ম্যাচে বল হাতে ৯৭ উইকেট এবং ব্যাট হাতে ৫৯৩ রান করেছেন মাশরাফি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...