| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজ এক টিকেটে বিপিএল ফাইনাল এবং জেমসের কনসার্ট, মঞ্চ প্রস্তুত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৬ ১৭:০৭:৪০
আজ এক টিকেটে বিপিএল ফাইনাল এবং জেমসের কনসার্ট, মঞ্চ প্রস্তুত

বিপিএলের গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ ছাড়াও মাঠে উপস্থিত দর্শকরা শুনতে পারবেন বাংলাদেশের বিখ্যাত ব্যান্ডের গান। যেখানে কনসার্টে পারফর্ম করবেন নাগর বোল খ্যাত জেমস, হোয়্যারফেজের মাকসুদুল আলম এবং ফিডব্যাক খ্যাত।

অল্প সময় পরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনাল। এই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবেন সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের এবারের আসরের সমাপনী উপলক্ষে কনসার্ট আয়োজন করেছে। তবে ইতিমধ্যে মধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে শুরু হবে কনসার্ট। ফাইনাল শেষে থাকবে আতশবাজি ও বিম শো।

বিসিবি আগেই জানিয়ে ছিল, কনসার্টে গান পরিবেশন করবেন জেমস (নগর বাউল), ওয়ারফেজ ও মাকসুদ (মাকসুদ ও ঢাকা)। মঞ্চ তৈরি করা হয়েছে শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনের মাঠের ফাঁকা অংশে। যদিও এখানে আগে থেকেই একটি মঞ্চের মতো তৈরি করা ছিল। কনসার্ট উপলক্ষে বাড়ানো হয়েছে সেটির আকার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...