| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মাঠে নামার আগে সিলেটকে নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন ইমরুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৯:২৪:২৭
মাঠে নামার আগে সিলেটকে নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন ইমরুল

কায়েসের। বিপিএলের নবম আসরের অন্নতম শক্তিশালী দলকুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মনে করেন, মাঠে যারা যত বেশি শান্ত থাকতে পারবে তাদেরই পক্ষেই ফলাফল হেলে যাবে।

চলতি বিপিএলের সবশেষ তিন আসরের দুটিতেই চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা দল। তবে এর আগে ২০১৫ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। আরও একবার শিরোপার খুব কাছে তারা। ১৬ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা। বিপিএলের এবারের আসরে সিলেটের বিপক্ষে নিজেদের তিন দেখায় শেষ দুই ম্যাচেই জয় পেয়েছে ইমরুলের দল। আগে বোলিং করলে ইমরুলের লক্ষ্য সিলেটকে ৫০ রানে অল আউট করা এবং আগে ব্যাটিং করলে দুইশর চেয়ে বেশি রান করা। যদিও চাওয়ার মাঝেই আটকে থাকতে চান না তিনি। বরং চাপ সামলে মাঠে প্রয়োগ করাতেই মনোযোগ তার।

এ প্রসঙ্গে ইমরুল বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি তো চাইবো যদি ওদেরকে ৫০ রানে অল আউট করতে পারি ভালো। যদি ব্যাটিং দল হই আমি তো চাইবো দুইশর বেশি রান করতে চাইবো। এটা তো আসলে চাওয়াতেই সব কিছু হবে না। কালকের খেলাটা পুরোটাই আসলে মাইন্ড গেম।’

‘হাইভোল্টেজ খেলাগুলো আসলে যে যত বেশি নার্ভ নিয়ন্ত্রণ করতে পারবে, যে যত বেশি নিজেকে কাম রাখতে পারবে আমার মনে হয় তাদের দল তত বেশি ভালো হবে। কারণ আপনি দুইশ রান করেও জিতবেন এমন গ্যারান্টি নেই। সবশেষ ফাইনালে কিন্তু আমরা অলমোস্ট ১৮ ওভার পর্যন্ত আমরা হেরেছিলাম। ২ ওভারে আমরা খেলা জিতে গেছি। এটা ডিফরেন্ট বল গেম। মাঠে যত বেশি কাম থাকা যায়।’

এদিকে বিপিএলের এবারের আসরে তিনবারের দেখায় দুবার আগে বোলিং করেছে কুমিল্লা। সেই দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা। অনুমেয়ভাবেন ফাইনালেও আগে বোলিং করতে চাইবে দলটি। যদিও এসব নিয়ে ভাবছেন না ইমরুল। কুমিল্লার অধিনায়ক মনে করেন, আগে বোলিং বা ব্যাটিং করা ম্যাটার করে না।

ইমরুল বলেন, ‘দেখুন, আমাদের দল তো সেটআপ হয়ে গেছে। আগে ব্যাটিং করি বা পরে ব্যাটিং করি এটা নিয়ে আমাদের ম্যাটার করে না। কারণ আমরা কাকে কখন বোলিং করাবো এটা ম্যাটার করে। শিশির থাকলে শুরুতে যে বোলিং করবে বা শেষে যে ফিল্ডিং করবে... এই জিনিসটা আসলে পুরোটা আমাদের ওপর নির্ভর করে। দুই দলেরই বোলিং শক্তিশালী আমি মনে করি। দুই দলের বোলিং শক্তিশালী না হলে তো ফাইনাল খেলতে পারতো না। এই সিদ্ধান্তটা আসলে মাঠেই হয়। এখানে বলা কঠিন।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...