প্লে-অফে শক্তি বাড়াতে রংপুর শিবিরে যুক্ত হল দুই তারকা ক্রিকেটার
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১২ ১২:৫৪:৩১
আজ ১২ ফেব্রুয়ারি রোববার দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটরের সেই জমজমাট লড়াই শুরু হবে। এই ম্যাচের জয়ী দল কোয়ালিফায়ার-১ এ সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের পরাজিত দলের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে।
নতুন তারকা ক্রিকেটারদের আগমনে শেষ মুহূর্তে রঙ ছড়াচ্ছে বিপিএল। প্লে-অফের ঠিক আগমুহূর্তে বিপিএল খেলতে আসছেন নিকোলাস পুরান এবং ডোয়াইন ব্রাভো। দুজনকেই রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে।
