শুক্রবারের বিপিএলে দেখা যাবে বিসিবির বিশেষ আয়োজন
মাতৃভাষা বাংলা চাই এই দাবিতে। মাতৃভাষা বাংলা চাই এই দাবিতে। মুলাত বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে তখন পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন আবুল বরকত, রফিক উদ্দীন, এবং আব্দুল জব্বাররা। ভাষার জন্য জীবন দেয়া মানুষদের প্রতি বছরই স্মরণ করে বাংলাদেশের মানুষ।
তৎকালীন পশ্চিম পাকিস্তানের এরপর থেকে শুরু হয়ে বাঙালি নির্যাতনের পালা। তবে এরপর থেকে স্বাধীন বাংলায় পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের জন্য থাকে বিশেষ সব কার্যক্রম। বাংলা একাডেমির উদ্যোগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী চলে একুশের গ্রন্থমেলা। বাংলাদেশ সরকারও ভাষা শহীদদের স্মরণ করেন বিশেষ সব আয়োজনে। ভাষার মাসে মিরপুরে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাগ্লাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বিপিএল নবম আসরের ফাইনাল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বেশ কয়েকদিন আগে বিপিএল শেষ হয়ে যাওয়ায় তেমনভাবে উদযাপনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভাষার মাস পালনে ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) মিরপুরে বিপিএল ম্যাচ চলাকালীন থাকছে বিশেষ আয়োজন।
গ্রুপ পর্বের শেষ দিনে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। এদিন টেলিভিশনের ধারাভাষ্যকাররা সবািই বাংলা অক্ষরে লেখা পাঞ্জাবি পড়বেন। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকাররা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস সম্পর্কে আলোচনা করবেন।
আথার আলী, শামীম চৌধুরিদের সঙ্গে থাকা কার্টলি অ্যামব্রোসরা বাংলাতেও ধারাভাষ্য দেবেন। শুধু তাই নয়, ম্যাচের শুরু ও শেষের পরও থাকছে বিশেষ আয়োজন। ম্যাচের আগে সাক্ষাৎকার হবে বাংলাতে। সেই সঙ্গে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হবে বাংলাদেশ। যদিও সেসময় তা ইংরেজিতে অনুবাদ করে দেয়া হবে।
শুক্রবার ম্যাচ খেলতে নামা চারটি দলই বিশেষ ধরনের একটি আর্মব্যান্ড পড়ে মাঠে নামবেন। ক্রিকেটারদের আর্মব্যান্ডে বাংলা বর্ণমালা লেখা থাকবে। সব মিলিয়ে ভাষার মাসে ১০ ফেব্রুয়ারির বিপিএলের দিনটা স্মরণীয় করে রাখতে চায় বিসিবি। সেটির জন্য চেষ্টা কমতে রাখছে না বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- নবম পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির সুদৃষ্টি চাইলেন সরকারি কর্মচারীরা
