| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দলপতি মাশরাফি-হৃদয়কে নিয়ে মুখ খুললেন পাক পেসার আমির

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৮ ২১:০৫:১৬
দলপতি মাশরাফি-হৃদয়কে নিয়ে মুখ খুললেন পাক পেসার আমির

এখন পর্যন্ত লিগ পর্বের ১২ ম্যাচের ৯টিতেই জিতেছে তারা। সিলেটের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাঁহাতি পেসার আমিরের। তবে সিলেটের সাফল্যে অনেকেই সামনে আনছেন দলপতি মাশরাফি বিন মর্তুজার নেতৃত্ব। অন্য দল থেকে তুলনামূলক 'প্রবীণদের' নিয়ে গড়া দল এই দলটি। অনেকের মতে, এটা সম্ভব হয়েছে মাশরাফির অসাধারণ নেতৃত্বগুণের কারণেই।

আজ তার ইনজুরি কাটিয়ে ফেরার পর দারুণ জয় তুলে নিয়েছে সিলেট। তবে আমির শুধু এবারের বিপিএল দিয়ে নয়, সার্বিকভাবেই মাশরাফির গুণমুগ্ধ। 'নড়াইল এক্সপ্রেস'-কে নিয়ে তিনি বলেন, ‘মাশরাফিকে নিয়ে একটা শব্দই বলবো, সে কিংবদন্তি। অন্তত বাংলাদেশে তার সাথে কারো তুলনা নেই, মেলে না। ’

এদিকে বিপিএলের এই আসরে শেষ হতেই পাকিস্তানের তারকা পেসার চলে যাচ্ছেন নিজ দেশের সুপার লিগে (পিএসএল) খেলতে। যাওয়ার আগে আগে সিলেটের দুই সতীর্থ তৌহিদ হৃদয় ও রেজাউর রহমান রাজার কথা বলেছেন আলাদা করে। এবারের বিপিএলে দারুণ করছেন তৌহিদ হৃদয়। ১০ ম্যাচে পাঁচ ফিফটিতে ৩৭৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অন্যদিকে ৪ ম্যাচে ১৩ উইকেট পেয়েছেন রাজা।

তাদের প্রশংসা করে বুধবার মিরপুরে আমির সাংবাদিকদের বলেছেন, ‘রাজা, হৃদয় খুবই ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। তারা যদি এই পরিশ্রম ধরে রাখে, মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করবে। রাজা তো দারুণ, খুব দ্রুত শিখে সঙ্গে খুবই জোরে বল করে। ’

দল হিসেবে সিলেটের সাফল্যের ব্যাপারে আমিরের ভাষ্য, ‘দেখুন আমরা অনেক পরিশ্রম করেছি, পয়েন্ট টেবিলের মাথায় যেতে। এটাই ক্রিকেট, আমরা একইরকম থাকব। আশাকরি আমরা ফাইনালও জিতব। আমাদের ভালো ব্যাকআপ আছে। আমি চলে গেলেও বাকিরা ভালো করবে। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...