| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিপিএলে ঢাকা ডমিনেটর্সের পাশে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৫ ১১:২৮:৫০
বিপিএলে ঢাকা ডমিনেটর্সের পাশে বিসিবি

কিন্তু মাঠে দলগুলোর ধারাবাহিক পারফরম্যান্স এসব সমালোচনাকে পাশ কাটিয়ে জমজমাট লড়াইয়ে বেশ এগিয়ে নিয়েছিল।

বাংলাদেশের টি-২০ টুর্নামেন্ট বিপিএল নবম আসর মাঝপথে এসে একের পর এক সমালোচনার শিকার হচ্ছে। শেষের দিকে আসে আবারও সমালোচনায় পড়েছে আবা। ঢাকা ডমিনেটর্সের ফ্র্যাঞ্চাইজি মালিকরা অর্ধেকের বেশি ম্যাচ খেলার পরও ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে গড়িমসি করেন। তবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা র (বিসিবি) তাৎক্ষণিক হস্তক্ষেপে নাসির হোসেনের দল নিজেদের পারিশ্রমিক বুঝে পেয়েছেন।

বিসিবির করা বিপিএলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ৫০ শতাংশ, মাঝপথে ২৫ শতাংশ আর টুর্নামেন্ট শেষের এক মাসের মধ্যে বাকি ২৫ শতাংশ পাওনা অর্থ ক্রিকেটারদের বুঝিয়ে দিতে হবে। তবে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকদের পক্ষ থেকে কোনো অর্থ পাচ্ছিলেন না নাসির-তাসকিনরা।

নিয়মানুসারে পারিশ্রমিক না পেয়ে গতকাল শনিবার (৪ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ঢাকা ডমিনেটর্সের খেলোয়াড়রা। পরে অবশ্য বিসিবি ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেয়। এরপর তারা মাঠে নামেন।

সূত্রে জানায়, রাতেই স্থানীয়দের ২৫ শতাংশ ও বিদেশিদের ৫০ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয়েছে। পারিশ্রমিক বুঝে পেয়ে মাঠে নামেন ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজির জমা রাখা জামানত থেকেই ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সুজন বলেন, আমরা ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়েছি। কিছু কিছু বিদেশি খেলোয়াড়ের শতভাগ পারিশ্রমিক দেওয়া হয়েছে।

এর আগে বিপিএলের সিলেট পর্ব শুরুর আগেও পারিশ্রমিক নিয়ে জটিলতায় পড়েছিল বিসিবি। তখন ঢাকার ক্রিকেটাররা খেলতে চাননি। পরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসে সমাধান করে বিসিবি। সেবার ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...