| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৩ ১৬:৩২:৪৭
২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন মেসি

আগামী জুনে ৩৬ পেরোবেন মেসি। তাই ২০২৬ বিশ্বকাপে খেলার পথে বয়সকেই সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন তিনি। কেননা তখন তার বয়স হবে ৩৯ ছুঁইছুঁই, আর এই বয়স তো বটেই আরও কম বয়সে ফুটবলারদের বুটজোড়া তুলে রাখার নজির আছে নিয়মিতই। কিন্তু জীবন কাকে কখন কোথায় নিয়ে যায় কে জানে! মেসিও তাই আগামী বিশ্বকাপ খেলার সম্ভাবনাটা উড়িয়ে দেননি।

খেলবেন কি না এই প্রশ্নে তিনি বলেন, ‘আমি জানি না, সবসময়ই বলেছি যে বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপ খেলা খুবই কঠিন। আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন পর্যন্ত ভালো খেলি, শারীরিক ফিট থাকি, উপভোগ করতে থাকি, তাহলে বিশ্বকাপে খেলবে। কিন্তু পরের বিশ্বকাপ এখনো অনেক দেরি বলে মনে হচ্ছে। ’

এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, পরের বিশ্বকাপে ১০ নম্বর জার্সিটি মেসির জন্যই বরাদ্দ রাখবেন তিনি। তার জবাবে মেসি বলেন, ‘আমি কোনো কিছু আশা করছি না। তবে একই কথা বারবার বলব। বয়স ও সময়ের কারণে তা (২০২৬ বিশ্বকাপ) আমার কাছে কঠিনই মনে হচ্ছে। তবে এটা নির্ভর করছে আমার ক্যারিয়ারে কীভাবে যাচ্ছে তার ওপর। আমার বয়স ৩৬ হতে যাচ্ছে এবার এবং বিষয়টা অনেক কিছুর ওপর নির্ভর করছে। ’

বিশ্বকাপ ইতিহাসে কোনো ফুটবলারই ছয়টি আসরে খেলেননি। এখনো পর্যন্ত সর্বোচ্চ পাঁচ বিশ্বকাপে খেলার রেকর্ড আছে মেসিসহ লোথার ম্যাথাউস, আন্তোনিও কার্ভাহাল, আন্দ্রেস হুয়ার্দাদো, রাফায়েল মারকেস ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে খেললে তাদের সবাইকে ছাড়িয়ে নতুন কীর্তি গড়বেন মেসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...