| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হাথুরুর আসার ব্যাপারে অবিশ্বাস্য মন্তব্য করলেন নাজমুল আবেদীন ফাহিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০২ ১৫:২১:৫২
হাথুরুর আসার ব্যাপারে অবিশ্বাস্য মন্তব্য করলেন নাজমুল আবেদীন ফাহিম

হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ সাফল্য পেলেও ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে নানা গুঞ্জন ছিল। সিনিয়রদের সঙ্গেও লঙ্কান কোচের সম্পর্ক খুব একটা ভালো না থাকার কথা শোনা যায়। সব মিলিয়ে এমন একজনকে নিয়োগ দেওয়া কেমন হলো? এ নিয়ে কথা বলেছেন ফরচুন বরিশালের কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি সিনিয়রদের সঙ্গে হাথুরুর সম্পর্কের অবনতির ব্যাপারে বলেছেন, ‘ভালো ছিল না...আমি জানি না কেন ছিল না নিশ্চিত না। যেমনই থাকুক, এখনও ওরকম থাকবে তেমন না। প্রেক্ষাপট বদলেছে যেহেতু, সবকিছু বদলাতে হবে। আমি নিশ্চিত একজন কোচ যখন আসে, সে ভালো কিছু করতে চায়, এখানে তারও ক্যারিয়ারের ব্যাপার আছে। দল ভালো করলে তার জন্যও ভালো। ’

তার নিয়োগের ব্যাপারে অভিজ্ঞ এই কোচ বলেন, ‘যারা এমপ্লোয়ি করেছে তাদের যদি কোনো কিছু না থাকে ...তারা নিশ্চয়ই একটা রেসপেক্টফুল সমাধানে পৌঁছাতে পেরেছে। আমি নিশ্চিত ওই জায়গা থেকে শুরু করবো না, ভালো জায়গা থেকে শুরু করবে । আমার মনে হয় সবারই ইতিবাচক থাকা উচিত, আল্টিমেটলি জাতীয় দলের ব্যাপার। আমরা সবাই যদি একসঙ্গে থাকি, দল ভালো করবে। ’

এবার কি হাথুরু ভালো করবেন? এমন প্রশ্নে ফাহিম বলেন, ‘ও কেমন করবে আসলে তারপর বোঝা যাবে। একসময় যখন ছিল তখন প্রেক্ষাপট, দলের শক্তি একরকম ছিল; এখন আমরা অন্য জায়গায় আছি, চ্যালঞ্জটা ভিন্ন। এটা ও যত ভালো বুঝবে, তত ভালো কাজ করতে পারবে করবে। একটা সুবিধা ওর যে বোর্ডের সমর্থন খুব ভালো পায়, আগেও ছিল বা এখন আসছে বোর্ডের সমর্থন পায়। সেটাও কাজে লাগানো উচিত। ’

‘আমার মনে হয় একটু অপেক্ষা করা উচিত ও এসে কীভাবে, কেমন কাজ করে। ওর ফিলোসফি কেমন হয়, কোনো বদল আসছে কি না। দলকে কীভাবে মোটিভেট রাখে, ড্রেসিং রুমকে কেমন রাখে, উঠতি প্লেয়ারদের কীভাবে হ্যান্ডেল করে বা আমাদের যারা সিনিয়র ক্রিকেটার, সাত-আট বছর আগে তাদের সঙ্গে কাজ করেছে, এখন তারা আরেকটা অবস্থানে আছে। ওভারঅল কীভাবে হ্যান্ডেল করে। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...