| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অবাক ক্রিকেট বিশ্বঃ পিএসএলে বাবর-আফ্রিদিদের পারিশ্রমিক দিতে ফ্র্যাঞ্চাইজিরা দিশেহারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ৩০ ১১:০৭:১৭
অবাক ক্রিকেট বিশ্বঃ পিএসএলে বাবর-আফ্রিদিদের পারিশ্রমিক দিতে ফ্র্যাঞ্চাইজিরা দিশেহারা

কিন্তু ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান এতটাই কমে গেছে যে কিভাবে পারিশ্রমিক দেওয়া হবে তা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মাথায় হাত!

পিএসএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তানি ক্রিকেটারদের পারিশ্রমিকের ৭০ শতাংশ পরিশোধ করতে হয়। বাকি ৩০ শতাংশ দিতে হবে টুর্নামেন্ট শেষে। কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা তো রুপিতেই পারিশ্রমিক নিতে পারতেন, ডলারে কেন?

একটি দলের কর্মকর্তা ‘ক্রিকেট পাকিস্তান’কে বলেছেন, পিসিবি স্থানীয় ক্রিকেটারদেরও ডলারে পারিশ্রমিক দেওয়া বাধ্যতামূলক করেছে। এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে দেখা করলেও কোনো সমাধান আসেনি।

গত দুই দশকের মাঝে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মানের রেকর্ড পতন ঘটেছে। বর্তমানে এক ডলার কিনতে খরচ হয় ২৭২ পাকিস্তানি রুপি। আশংকা করা হচ্ছে আরো বাড়তে পারে এই রেট।

এদিকে গত ১৫ ডিসেম্বর পিএসএলের প্লেয়ার্স ড্রাফটের সময় এক ডলার কিনতে খরচ হতো ২২৫ পাকিস্তানি রুপি।

উল্লেখ্য, পিএসএলে প্লাটিনাম ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক হয়ে থাকে এক লাখ ৭০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার ডলার। ডায়মন্ড ৮৫ থেকে ৬০ হাজার, গোল্ড ৫০ থেকে ৪০ হাজার এবং সিলভার ২৫ থেকে ১৫ হাজার ডলার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...