| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে বাদ পড়লেন বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৬ ১০:৫০:২৬
ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে বাদ পড়লেন বাংলাদেশ

যাতে নেট রান রেটে এগিয়ে থেকে সেমিতে যাওয়া যায়। আরব আমিরাতের বিরুদ্ধে বুধবার বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে, তবে মেলেনি নেট রান রেটের কাঙ্ক্ষিত সমীকরণ। ফলে পঞ্চম হয়ে টি-টোয়েন্টি অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

পচেফস্ট্রুমে সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতকে সহজেই হারায় বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ৯ উইকেটে মাত্র ৬৯ রান করে আরব আমিরাত। জবাবে বাংলাদেশের মেয়েরা লক্ষ্যে পৌছায় ৬৫ বল হাতে রেখে, উইকেট হারায় ৫টি।

ছোট জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের হয়ে ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। চারটি চারের সঙ্গে তিনি হাঁকান দুটি ছক্কা। ১৫ বলে ১৫ রান করেন প্রত্যাশা। ১৩ বলে ১৪ রান করেন রাবেয়া খান।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের বোলিং তোপে দিশেহারা ছিল আরব আমিরাতের মেয়েরা। ৪৬ বলে তিন চারে সর্বোচ্চ ২৯ রান করেন লাভানইয়া কেনি। মাহিকা গৌর করেন ১৭ রান। বাকিরা ছিলেন যাওয়া আসার মিছিলে। বল হাতে বাংলাদেশের হয়ে রাবেয়া খান তিনটি, মারুফা আক্তার দুটি, দিপা খাতুন, রিয়া আক্তার, স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন।

সুপার সিক্সের গ্রুপ ওয়ান থেকে শীর্ষ দুটি দল হিসেবে সেমিতে নাম লিখিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। দুই দলের পয়েন্টই ৬। বাংলাদেশের পয়েন্টও ৬। তবে শীর্ষ দুই দলের থেকে বাংলাদেশ পিছিয়ে ছিল নেট রান থেকে (১.২২৬)। ভারতের নেট রান রেট ২.৮৪৪, অস্ট্রেলিয়ার ২.২১০।

সুপার সিক্স পর্বে পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকারও বিদায় ঘন্টা বেজেছে। সুপার সিক্সের গ্রুপ টু থেকে সেমিতে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মেয়েরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...