| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মাশরাফিদের সিলেট স্ট্রাইকার্সকে যে ভাবে বরন করলো সিলেটবাসী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৬ ০৯:৩৯:১৪
মাশরাফিদের সিলেট স্ট্রাইকার্সকে যে ভাবে বরন করলো সিলেটবাসী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর মোট তিনটি আলাদা ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরমধ্যে ঢাকা এবং চট্টগ্রাম পর্বে ইতোমধ্যে বিপিএলের খেলা অনুষ্ঠিত হয়েছে। এখন কেবল বাকি সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

এদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরীর বিভিন্ন এলাকায় সিলেট স্ট্রাইকার্স টিম বাস নিয়ে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটির আয়োজক হিসেবে রয়েছে সিলেট স্ট্রাইকার্সের পার্টনার অরগানাইজেশান, সামাজিক প্ল্যাটফর্ম সেভ সিলেট পরিবার।

বিমানবন্দর থেকে শোভাযাত্রার শুরু হয়ে আম্বরখানা শাহী ঈদগাহ ঘুরে যাবে কুমারপাড়া। সেখান থেকে নয়াসড়ক চৌহাট্টা দিয়ে এগোবে শোভাযাত্রা। এরপর রিকাবীবাজার হয়ে মিরের ময়দান দিয়ে এগিয়ে সুবিদবাজার পৌঁছাবে শোভাযাত্রাটি। সুবিদবাজার ঘুরে আম্বরখানা হয়ে শোভাযাত্রা শেষ হবে সিলেট গ্রান্ড রিসোর্ট হোটেলে।

গত ২০১৭ সালের বিপিএলেও সিলেট সিক্সার্সকে নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এবার দুর্দান্ত ফর্মে সিলেট। সাত ম্যাচ খেলে ছয়টি জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। ঘরের মাঠে রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের সঙ্গে তিনটি ম্যাচ খেলবে তারা ২৭, ২৮ ও ৩০ জানুয়ারি। এরপর লিগ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে ঢাকায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...