| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘মানকাড’ আউট নিয়ে ক্রিকেট বিশ্বে চালু হল নতুন আইন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২০ ২০:৩৯:০৫
‘মানকাড’ আউট নিয়ে ক্রিকেট বিশ্বে চালু হল নতুন আইন

বছরের শুরুতে ৩ জানুয়ারি মেলবোর্ন ডার্বিতে মুখোমুখি হয় স্টারস ও রেনেগেডস। সেই ম্যাচ চলাকালীন নন স্ট্রাইক প্রান্তে থাকা রেনেগেডসের ব্যাটার টম রজার্স আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। সেটি দেখে বল না করে তাকে রান আউট করেন স্টারসের অধিনায়ক জাম্পা।

রিপ্লে দেখে রজার্সকে নট আউট ঘোষণা করেন টিভি আম্পায়ার শন ক্রেইগ। মূলত জাম্পার হাত ডেলিভারি পয়েন্টে চলে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন টিভি আম্পায়ার। এই আউট নিয়ে অস্পষ্টতা দূর করতে আইনের ধারায় শব্দের কিছু পরিবর্তন এনেছে এমসিসি।

ক্রিকেট আইনের অভিভাবকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘এই আইন খেলোয়াড় ও আম্পায়ারদের কাছে আগে থেকেই পরিষ্কার। তবে কিছু শব্দগত কারণে কিছু অস্পষ্টতা তৈরি হতে পারে। এমসিসি তাই আরও স্পষ্টতা প্রদানের জন্য আইনের ৩৮.৩ ধারায় শব্দে পরিবর্তন এনেছে।’

আইনের ৩৮.৩ ধারায় বলা হয়েছে, ‘যে মুহূর্তে বোলার বল ছাড়বেন বলে ধরা হয়, ওই মুহূর্তের আগে যদি নন-স্ট্রাইকার ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে যান, তাহলে যেকোনো সময় তাকে রানআউট করা যাবে। এমনকি বোলার তার বোলিং অ্যাকশনের মধ্যে চলে গেলেও।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...