| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে মুশফিকের অন্য রকম ‘সেঞ্চুরি’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১১ ১১:৫৩:০২
বিপিএলে মুশফিকের অন্য রকম ‘সেঞ্চুরি’

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মুশফিক। আজকের আগে বিপিএলের ৯৯ ম্যাচে অংশ নিয়ে টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮২ রান করেছেন। ৮১ ম্যাচে ২৬৭৬ রান নিয়ে সবার ওপরে তামিম ইকবাল। বিপিএলে মুশফিকের ব্যাটিং গড় ৩৭.৯৭। বিপিএলে কোনো সেঞ্চুরি করতে না পারলেও ১৬টি হাফসেঞ্চুরি আছে মুশির।

তার সর্বোচ্চ রান ৯৮*। উইকেটের পেছনে ৫৭টি ক্যাচ ও ১০টি স্টাম্পিং আছে মুশফিকের।খেলোয়াড় হিসেবে মুশফিক এখনো বিপিএলের শিরোপার স্বাদ পাননি। একবার ফাইনাল খেললেও রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। মুশফিকের পর বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ ম্যাচ খেলেছেন ওপেনার এনামুল হক বিজয়।

তৃতীয় সর্বোচ্চ ৯৫ ম্যাচ খেলেছেন এবারের আসরে সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন মুশফিক। দেশের হয়ে ১০২টি টি-টোয়েন্টিতে ১৫০০ রান আছে তার। সব মিলিয়ে ২৪৫টি টি-টোয়েন্টিতে মুশির সংগ্রহ ৫০৮১ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...