| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ছক্কা বাঁচাতে গিয়ে ক্যামেরাম্যানের সামনে নাজমুলের অদ্ভুত কান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৯ ১৬:০০:৩৩
ছক্কা বাঁচাতে গিয়ে ক্যামেরাম্যানের সামনে নাজমুলের অদ্ভুত কান্ড

বিনোদন পেয়েছেন হয়তো টেলিভিশনের সামনে বিপিএলের কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দেখতে বসা দর্শকেরাও। বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। ঘটনাটি ঘটেছে টস হেরে ব্যাটিংয়ে নামা ভিক্টোরিয়ানসের ইনিংসের চতুর্থ ওভারে। মাশরাফির বলে ম্যালানের খেলা শটটি গেছে নাজমুলের দিকে ।

খানিকটা বাঁ দিকে সরে বলের নিচে চলে যান নাজমুল, ওপরের দিকে শূন্য ভেসে বলের নাগালও পান। তবে বল হাতে জমাতেই বুঝতে পারেন ধরে রাখতে পারবেন না।

বল ভেতরে ছুড়ে দিয়ে নিজের শরীর ভাসিয়ে দেন পেছনের দিকে। আর পেছনে মাটিতে পড়তে গিয়েই বাঁধে বিপত্তি। নাজমুলের ঠিক পেছনে দাঁড়িয়ে ডাগআউট ও গ্যালারির দৃশ্য ধারণ করছিলেন খেলা সম্প্রচার করা চ্যানেলের এক ক্যামেরাম্যান। ক্যামেরা মাঠের বাইরের দিকে তাক করে থাকায় বুঝতে পারেননি কী ঘটতে চলেছে।

নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো নাজমুলের শরীরের ধাক্কায় পড়ে যান ক্যামেরাম্যান। কেউই অবশ্য ব্যথা পেয়েছেন বলে মনে হয়নি। ক্যামেরারও কোনো ক্ষতি হতে দেননি ওই ক্যামেরাম্যান। ছয় বাঁচানোর পর সঙ্গে সঙ্গে মাঠের ভেতরে ঢুকে বল উইকেটকিপারের কাছে পাঠান নাজমুল।

ওই বলে ২ রান নেন ম্যালান। পাশ থেকে অন্য একজন এসে ক্যামেরাম্যানকে তুলে নিয়ে যান। সঙ্গে সঙ্গে কাজও শুরু করেন তিনি। তবে বিষয়টি যে ভালো বিনোদনই দিতে পেরেছে, তা বোঝা গেল টেলিভিশনে বারবার ঘটনার রিপ্লে দেখানোয়। একটু মজা যেন পেয়েছেন ধারাভাষ্যকাররাও। তাঁরাও বিষয়টি নিয়ে কিছুক্ষণ আলোচনা করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...