| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৯ ১৪:১৭:৫২
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তারকা ক্রিকেটার

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে সাউথ আফ্রিকার হয়ে তিন সংস্করণের ক্রিকেটেই দেখা যায় প্রিটোরিয়াসকে। জাতীয় দলের হয়ে ৩০টি টি-টোয়েন্টি, ২৭টি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলেছেন তিনি।

৩৩ বছর বয়সী এই পেসার তিন সংস্করণ মিলিয়ে উইকেট নিয়েছেন ৭৭টি। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমে তিন সংস্করণে করেছেন ৫৩৬ রান।

অবসর নিয়ে প্রিটোরিয়াস বলেন, 'কিছুদিন আগে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বেড়ে ওঠার সময় আমার একমাত্র লক্ষ্য ছিল প্রোটিয়াদের হয়ে খেলা।'

'বাকি জীবনে আমি আমার লক্ষ্য টি-টোয়েন্টি এবং অন্যান্য সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের ওপর নিতে চাই। যেহেতু একজন ফ্রি এজেন্ট হিসেবে থাকব, সংক্ষিপ্ত ভার্সনে আমি একজন সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারব। আমি আমার পরিবার ও ক্রিকেটকে সমন্বয় করে চলতে পারব।'

সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন প্রিটোরিয়াস। দেশের হয়ে দুটি বিশ্বকাপেও খেলতে দেখা গেছে তাকে। প্রিটোরিয়াসের অবসরের ঘোষণায় তাকে পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছে সিএসএ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...