| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আম্পায়ারের শিকার সৌম্য, নতুন করে বিতর্কের মুখে বিপিএল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৭ ২০:০১:৫৯
আম্পায়ারের শিকার সৌম্য, নতুন করে বিতর্কের মুখে বিপিএল

ঢাকা ডমিনেটর্স আর খুলনা টাইগার্সের ম্যাচ চলছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১৩ রান তুলেছে খুলনা।

রান তাড়ায় নামা ঢাকা ডমিনেটর্স ইনিংসের ষষ্ঠ ওভারে ঘটে বিতর্কিত এক ঘটনা। নাসুম আহমেদের করা ওভারের তৃতীয় বলে ঢাকার ব্যাটার সৌম্য সরকারকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার মোর্শেদ আলি খান।

সৌম্যর গ্লাভসে লেগেছিল সেই বল, ফলে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সৌম্য। রিভিউতেও সৌম্যকে আউট দিলে সৃষ্টি হয় বিতর্ক। সৌম্য বিরক্তি প্রকাশ করেন মাঠেই। এর কিছুক্ষণ পর তাকে নটআউট ঘোষণা করেন আম্পায়ার।

স্বাভাবিকভাবেই খুলনার অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল সেটা নিয়ে আপত্তি জাননান। অনেকটা সময় আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তামিমকে। শেষ পর্যন্ত নটআউটের সিদ্ধান্তই বহাল থাকে।

যদিও সৌম্য এরপর বেশিদূর এগোতে পারেননি। ওয়াহাব রিয়াজের ফ্রি-হিটে ছক্কা হাঁকানোর পরের বলেই দৃষ্টিকটুভঙ্গিতে ব্যাটে বল লাগিয়ে উইকেটরক্ষককে ক্যাচ প্র্যাকটিস করান এই বাঁহাতি। ১৩ বলে ১৬ করে ফেরেন সাজঘরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...