| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সবাইকে অবাক করে ট্টগ্রামের অধিনায়কের নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৪ ১৯:১৩:৩০
সবাইকে অবাক করে ট্টগ্রামের অধিনায়কের নাম ঘোষণা

দায়িত্ব পেলে বিপিএলের চেহারা মুহূর্তে বদলে দিতেন সাকিব

২০১২ সাল থেকে শুরু। এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বিপিএলের অষ্টম আসর। কিন্তু এতদিনেও বিপিএল শক্ত জায়গায় যেতে পারেনি। শুক্রবার থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টের নবম আসর। তার আগে বিপিএলের ছন্নছাড়া অবস্থা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান। যিনি এবার ফরচুন বরিশালের অধিনায়ক।

বুধবার এক দিনের জন্য গালফ অয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রতিষ্ঠানটির সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হয়ে অফিসে বসেছিলেন সাকিব আল হাসান। সেখানে উঠে আসে বিপিএল প্রসঙ্গও।

দায়িত্ব পেলে বিপিএলে কী করতেন তিনি। এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে।’

বিপিএলের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগও অনেকটা গোছালো বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘একটা যা-তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ, আগে থেকেই দল গোছাতে পারে। আরও আগে থেকে জানে যে দলটা কী হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।’

অনিল কাপুর অভিনীত বলিউডের একটা সিনেমা আছে ‘নায়ক’। যেখানে এক দিনের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে চমক সৃষ্টি করেন অনিল কাপুর। সেই সিনেমার উদাহরণ টেনে সাকিব বলেন, ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? এক দিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।’

বিপিএলে এবার শুরু থেকে ডিআরএস থাকছে না। প্লে-অফ পর্ব থেকে ডিআরএস যোগ হওয়ার কথা। সাকিব মনে করেন, এগুলো হচ্ছে, কারণ সদিচ্ছার অভাব। তিনি বলেন, ‘বাজেট-সংকট বোধ হয় বিসিবির! সদিচ্ছা থাকলে আমি তো কোনো কিছু থেমে থাকার কারণ দেখি না। ৩ মাস আগে ড্রাফট হবে না, অকশন হবে না, ডিআরএস থাকবে না, দুই মাস আগে থেকে দল গঠন থাকবে না—আমি এসবের কোনো কারণ দেখি না। এক খেলোয়াড় এক দিন আসবে, দুদিন পর চলে যাবে। কে কখন আসবে যাবে কেউ জানে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...