| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রিয় ক্লাবে ফিরতে যে সিদ্ধান্ত নিলেন পেরেস নিজেই

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৩ ১৫:৪৪:১৪
প্রিয় ক্লাবে ফিরতে যে সিদ্ধান্ত নিলেন পেরেস নিজেই

স্পেনর শীর্ষ লিগের দল কাদিস থেকে ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার দেড় বছরের চুক্তিতে প্রিয় ক্লাব দেপোর্তিভোতে ফিরেছেন। স্পেনের দৈনিক এএস জানিয়েছে, বর্তমানে তৃতীয় স্তরে থাকা ক্লাবটিতে ফিরতে পেরেস এতটাই উদগ্রীব ছিলেন যে, ট্রানস্ফার ফির একটা অংশ পরিশোধ করেছেন তিনি নিজেই।

আসলে দেপোর্তিভোর মাঠের মলিন পারফরম্যান্স কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না পেরেস। স্পেনের তৃতীয় বিভাগে দলটি রীতিমতো ধুঁকছে। প্রিয় দলকে এমন দুর্দশার বৃত্ত থেকে বের করে আনার চেষ্টা করতে ফেরার উদ্যোগ নেন অভিজ্ঞ স্ট্রাইকার।

২০১৮ সালে স্পেনের শীর্ষ লিগে ১৮তম হয়ে অবনমন হয়ে যাওয়া দেপোর্তিভোর হয়ে এর আগে ৯৬ ম্যাচ খেলেন পেরেস। অবনমনের পর দলটি স্পেনের দ্বিতীয় বিভাগে দুই মৌসুম ছিল, কিন্তু এরপর প্রিমেরা ফেদারেসিওনে (তৃতীয় বিভাগ) নেমে যায়। বর্তমানে দলটি তৃতীয় বিভাগের টেবিলে চতুর্থ স্থানে আছে। শীর্ষে থাকা করদোবার চেয়ে চার পয়েন্ট কম তাদের।

পেরেসের ফেরার খবর বিবৃতি দিয়ে জানিয়েছে দেপোর্তিভো। যদিও সেখানে তিনি ট্রান্সফারের অঙ্ক কতটা পরিশোধ করেছেন, সে বিষয়ে বলা হয়নি কিছু।

বরং সেখানে বলা হয়েছে, দেপোর্তিভোর হয়ে শততম ম্যাচ খেলা থেকে পেরেসের চার ম্যাচ দূরে থাকার বিষয়টি। ব্যক্তিগত আগ্রহ এবং ‘বাজি’ ধরে পেরেস ‘ঘরে’ ফিরেছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

পেরেস ২০১৬ সালে এক কোটি ৭০ লাখ পাউন্ডে আর্সেনালে যোগ দেন। ইংলিশ প্রিমিয়ার লিগে তেমন কোনো প্রভাব রাখতে না পারায় ধারে ফেরেন দেপোর্তিভোয়। পরের বছর আবার তিনি যোগ দেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে।

এরপর আলভেস, এলচে, কাদিস হয়ে পেরেস ফিরলেন পুরনো আঙিনায়, চমক জাগানো এক কাজ করে। এখন দেখার অপেক্ষা, মাঠের পারফরম্যান্স ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার চমক দেখাতে পারেন কিনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...