| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাকিবের সাথে পরাজিত, দ্বিতীয় হয়ে পুরস্কার প্রত্যাখ্যান করলেন সালাউদ্দীন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০১ ১৩:২১:৩৫
সাকিবের সাথে পরাজিত, দ্বিতীয় হয়ে পুরস্কার প্রত্যাখ্যান করলেন সালাউদ্দীন

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন গতকাল দ্বিতীয় হওয়ার পরপরই অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। সেরা দশ ক্রীড়াবিদকে নিয়ে এক মঞ্চে তোলা ছবির সময়ও তিনি ছিলেন না।

আজ বাফুফের নির্বাহী কমিটির সাধারণ সভা ছিল। সেই সভায় কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত পুরস্কারের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্তের পাশাপাশি সালাউদ্দিনের ব্যক্তিগত পুরস্কার প্রত্যাখানের বিষয়টিও বাফুফে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। বাফুফের প্রেস বিজ্ঞপ্তিতে সালাউদ্দিনকে দ্বিতীয় সেরা করায় এটিকে প্রহসনের পুরস্কার এবং স্বাধীন বাংলা ফুটবল দলকে অবমাননার শামিল বলে উল্লেখ করা হয়েছে।

বছরের শেষ দিন বাফুফের কার্যনিবাহী কমিটির সভা। এই বছরের ফুটবলের পর্যালোচনা ও আগামীর পরিকল্পনা কেমন হবে এমনটা জানতে শীতের বিকেলে সাংবাদিকদের ভিড় ছিল ফেডারেশনে। বাফুফের মিডিয়া উইং থেকেও কয়েকবার দাওয়াত দেওয়া হয়েছিল এই মিটিং কাভারের জন্য।

নির্ধারিত সময় সভা শুরু হয়। আড়াই ঘন্টা সভা চলার পর বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমীর ঘোষণা, ‘আজ কোনো মিডিয়া ব্রিফিং হবে না।’ বাফুফেতে ছোট-খাটো সাব কমিটির সভার পরেও মিডিয়া ব্রিফিং হয় সেখানে নির্বাহী সভায় ব্রিফিং নেই। এর পেছনেও কারণ সালাউদ্দিনের দ্বিতীয় হওয়া। ব্যক্তিগত পুরস্কারের বিষয়টি ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত করায় সাংবাদিক ও ক্রীড়া মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...