| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারার আসল কারন জানালেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৬ ১২:৫৮:৩২
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারার আসল কারন জানালেন সাকিব

যদিও এই ম্যাচে বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া দিয়েছে। প্রথম ইনিংসে চারটি সুযোগ হারায় বাংলাদেশ। চতুর্থ দিন সকালে রবীচন্দ্রন অশ্বিনের ক্যাচ নিতে পারেননি শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হক। এসব বড় পার্থক্য গড়েছে বলে মনে করেন সাকিব আল হাসানও।

তিনি বলেছেন, ‘একটু তো হতাশাজনকই। কারণ এই মিসগুলো অনেক বড় পার্থক্য করে ফেলেছে। কারণ প্রথম ইনিংসে এগুলো না হলে ওদের রান হয়তো ৩১৪ না হয়ে ২৫০ হতে পারত। দ্বিতীয় ইনিংসে অবশ্যই সুযোগ ছিল। কিন্তু এটাই ক্রিকেট। তবে একটু হতাশার, অন্য দলগুলো হয়ত এসব মিস করে না সাধারণত আমরা যেগুলো করি।

প্রতিপক্ষ ‍দুই ব্যাটারকেও কৃতিত্ব দিয়েছেন সাকিব, ‘আমার মনে হয় ওই সময় অশ্বিন ও আয়ার খুব ভালো ব্যাটিং করেছে। ব্যাটিংয়ের জন্য উইকেট একদমই সহজ ছিল না। তারপর তারা দুইজন যেভাবে ব্যাটিং করেছে, ওদের কৃতিত্ব দিতেই হয়। আমরা সব দিক থেকে চেষ্টা করছি, কিন্তু যেকোনোভাবে একটু ঘাটতি ছিল। ’

প্রথম ইনিংসের ব্যাটিং আরেকটু ভালো হলে লড়াই হতো কি না এমন প্রশ্নের জবাবে টেস্ট অধিনায়ক বলেন, ‘আক্ষেপ নেই কোনো। আমার মনে হয় আমরা পুরো টেস্টে লড়াই করে গেছি। এই মানসিকতা থাকলে আমার মনে হয় সামনে ফল আমাদের পক্ষে আসবে। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...