| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘আমার দেখা সেরা ফুটবলার লিওনেল মেসি’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৫ ২০:৫৩:৩৪
‘আমার দেখা সেরা ফুটবলার লিওনেল মেসি’

এগিয়ে রাখলেন স্পেনের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্ক। স্পেনকে ২০১০ সালের বিশ্বকাপ জেতানো এ কোচ বলেছেন, মেসিকে স্পেনের হয়ে খেলার জন্য একাধিকবার প্রস্তাব দিয়েছেন। এজন্য সম্ভাব্য সবকিছুই করেছেন অভিজ্ঞ এ কোচ। কিন্তু দেশের প্রতি ভালোবাসার কারণে মেসি দেল বস্কের প্রস্তাবে সাড়া দেননি।

স্পেনের হয়ে খেলার জন্য তাকে আমি একাধিকবার প্রস্তাব দিয়েছি। এ নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। মেসিকে স্পেনের জার্সি পরানোর জন্য সম্ভাব্য সবকিছুই করেছি আমি। কিন্তু প্রতিবারই মেসি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কারণেই সে আমার প্রস্তাবে রাজি হয়নি।- স্পেনের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্ক

‘আমার দেখা সেরা ফুটবলার লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্য একজনকে বেছে নিতে বললে আমার রায় থাকবে পরের জনের দিকে’—বলছিলেন স্পেনের সাবেক এ কোচ। ৭২ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ কোচ যোগ করেন, ‘দীর্ঘদিন ফুটবলকে কাছ থেকে দেখার অভিজ্ঞতায় আমি যাদের চিনি, তাদের মধ্যে মেসি সেরা। ফুটবলার হিসেবে তার মান ও ধারাবাহিকতা অসাধারণ।’

মেসির বেড়ে ওঠা বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে। দীর্ঘদিন স্পেনে বসবাসের কারণে মেসির সামনে জন্মভূমি আর্জেন্টিনার পাশাপাশি স্পেনের হয়েও খেলার সুযোগ ছিল। সে সুযোগে লা রোজাদের জার্সিতে পিএসজি সুপারস্টারকে খেলানোর প্রচেষ্টা সম্পর্কে দেল বস্ক বলেছেন, ‘স্পেনের হয়ে খেলার জন্য তাকে আমি একাধিকবার প্রস্তাব দিয়েছি। এ নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। মেসিকে স্পেনের জার্সি পরানোর জন্য সম্ভাব্য সবকিছুই করেছি আমি। কিন্তু প্রতিবারই মেসি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কারণেই সে আমার প্রস্তাবে রাজি হয়নি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...