জানলে অবাক হবেন মেসির জন্য বিশেষভাবে তৈরি স্বর্ণখচিত আইফোনের দাম যত
ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৪ ১৩:২৪:৩২
বিলাসবহুল লাইফস্টাইলের জন্য মেসির সুখ্যাতি রয়েছে। আর্জেন্টাইন তারকা যে আইফোন ব্যবহার করেন, সেটাও সোনায় মোড়ানো। জানা যায়, মেসির সংগ্রহে রয়েছে ২৪ ক্যারেটের স্বর্ণখচিত আইফোন এক্সএস ম্যাক্স।
মেসির জন্য বিশেষভাবে তৈরি করা এই আইফোনের দাম ২১ হাজার মার্কিন ডলার। ২০১৯ সালে এটি তৈরি করেছে যুক্তরাজ্যের কোম্পানি আইডিজাইন গোল্ড।
আইফোনটিতে মেসির নামসহ জার্সি নম্বর ‘১০’ এবং স্ত্রীসহ সন্তানদের নাম খোদাই করা রয়েছে। শুধু তা-ই নয়, আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল এবং এফসি বার্সেলোনা দলের লোগোও রয়েছে আইফোনটিতে।
