| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেনে নিন বড়দিনে মেসির বিশেষ পার্টিতে অতিথি যারা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৪ ১২:১৬:৪৫
জেনে নিন বড়দিনে মেসির বিশেষ পার্টিতে অতিথি যারা

নানান আয়োজনের মধ্য দিয়ে শিরোপা জয়ের স্বাদ উদযাপন করছে আর্জেন্টাইনরা। তবে এর রেশ না কাটতেই নতুন উৎসবে মেতেছে লে আলবিসেলেস্তেরা। বড়দিনের উৎসবের আনন্দ বাড়িয়ে দিয়েছে বিশ্বমঞ্চে শিরোপার জয়।

বড়দিন উপলক্ষে বিশেষ পার্টি দিচ্ছেন আর্জেন্টাইন সেনসেশন মেসি। এবার দেশেই বড়দিন পালনের পরিকল্পনা সাজিয়েছেন তিনি। নিজ শহর রোজারিওতেই থাকছেন এই ক্ষুদে জাদুকর। আর মেসির বাড়ির পাশে অবস্থিত কেন্টাকি কান্ট্রি ক্লাবেই সেই পার্টির আয়োজন করা হয়েছে। সেই উৎসবের আনন্দ বাড়াতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। পিএসজি ফুটবলার মেসির শহরে এসেছেন সুয়ারেজ। উরুগুয়ের ফুটবলারের সঙ্গে আছেন স্ত্রী সোফিয়া বালবি ও তাদের দুই সন্তান।

মেসি ও সুয়ারেজের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। তারা দুজনেই বার্সেলোনার সাবেক সতীর্থ।

এদিকে বিশেষ এই পার্টিতে মেসি ছাড়াও বেশ কয়েকজন ফুটবলার থাকতে পারেন। এ তালিকায় আছেন, সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিয়ো আগুয়েরো, সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাসহ অনেকেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...