| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘বিশ্বকাপ না জিতলেও মেসি সর্বকালের সেরা’-স্প্যানিশ কোচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২২ ১০:৪৮:২৫
‘বিশ্বকাপ না জিতলেও মেসি সর্বকালের সেরা’-স্প্যানিশ কোচ

আলো ঝলমলে ক্যারিয়ারে ক্লাব ফুটবলে সম্ভাব্য সবকিছুই জেতা মেসির অপ্রাপ্তি ছিল কেবল একটি। গত রোববার বিশ্বকাপ জিতে সেই আক্ষেপ ঘুচে যায় তার। ৩৬ বছর পর দেশের বিশ্বকাপ জয়ে অগ্রণী ভূমিকা রাখেন তিনি।

ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ ড্রয়ে জোড়া গোল করেন মেসি। পরে টাইব্রেকারেও জালের দেখা পান তিনি। ৪-২ ব্যবধানে জিতে উৎসবে মাতে আর্জেন্টিনা।

টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৭ গোল ও যৌথভাবে সর্বোচ্চ ৩টি আসিস্ট করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ৩৫ বছর বয়সী তারকা। কাতারে মেসির পারফরম্যান্স অনেকের চোখে ইতিহাসের সেরা ফুটবলার বিবেচনার ক্ষেত্রে তার অবস্থানকে আরও শক্ত করেছে। গুয়ার্দিওলা মনে করেন, মেসিই যে সেরা, তা নিয়ে কোনো সংশয় থাকাই উচিত নয়।

লিগ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে সাবেক শিষ্যকে নিয়ে বলা আগের কথার পুনরাবৃত্তি করেন স্প্যানিশ কোচ।

“প্রত্যেকেরই মতামত থাকতে পারে, কিন্তু লিওনেল মেসি যে সর্বকালের সেরা, তা নিয়ে কেউই সন্দেহ পোষণ করতে পারে না। আমার মতে সে-ই সেরা। সে যা করেছে, তাতে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে কে, তা বোঝা মুশকিল।”

“পেলে, আলফ্রেদো দি স্তেফানো কিংবা দিয়েগো মারাদোনাকে যারা দেখেছে... মতামতগুলি সাধারণত আবেগি হয়ে থাকে, কিন্তু অন্যদিকে, মেসি যদি বিশ্বকাপ নাও জিতত, তাহলেও মতটা, আমার মতটা বদলে যেত না।”

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছর বার্সেলোনার দায়িত্বে থাকাকালে ক্লাবটিকে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৪টি শিরোপা জেতান গুয়ার্দিওলা। ওই সাফল্যের মূল কারিগর ছিলেন মেসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...