| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়ে নেতৃত্ব নিয়ে বিপদে বাবর আজম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২১ ১১:১০:৪১
ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়ে নেতৃত্ব নিয়ে বিপদে বাবর আজম

মঙ্গলবার করাচিতে ইংল্যান্ডের কাছে তৃতীয় টেস্টে ৮ উইকেটে হারে পাকিস্তান। টেস্ট ইতিহাসে এই প্রথমবার তারা পরপর চার টেস্টে হারলো ঘরের মাঠে। গত মার্চে লাহোর টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল বাবরের দল।

করাচি টেস্ট হারের পর বাবর আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি অধিনায়কত্ব ছেড়ে নিজের ব্যাটিংয়ের উপর মনোনিবেশ করবেন? বাবরের পরিষ্কার উত্তর, 'আমার কাছে অধিনায়কত্ব গর্বের বিষয়। আমার দেশের জন্য যেটা ভালো হবে, আমি সেটাই করব। আমার নিজের জন্যেও সেটা করব। আমি যখন চাপের মধ্যে থাকি তখন এটা (অধিনায়কত্ব) বেশি উপভোগ করি। চাপ আমার ব্যাটিংয়ের উপর প্রভাব ফেলতে পারে না।'

ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাবর বলেন, 'এই সিরিজে আমরা মানিয়ে নিতে পারিনি। আমার কাছে পাকিস্তান প্রথমে তারপর সবকিছু। অধিনায়ক হিসেবে আমি বাকি ক্রিকেটারদেরকে রক্ষা করার চেষ্টা করি সব সময়। কোচেরা পরিকল্পনা দেয়। মাঠে নেমে সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব আমাদের। দুর্ভাগ্য আমাদের বেশ কিছু প্রথম সারির পেসারকে এবার পাইনি। নতুনরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...