| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

টেস্ট ক্রিকেটে লজ্জার এক নতুন রেকর্ড গড়লেন পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২০ ১৭:০৩:৩৭
টেস্ট ক্রিকেটে লজ্জার এক নতুন রেকর্ড গড়লেন পাকিস্তান

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এর আগে দলটি কখনো নিজ দেশে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পায়নি। অথচ ব্রেন্ডন ম্যাককুলাম এবং বেন স্টোকস জুটি প্রথমবার পাকিস্তানে এসেই লজ্জার এক ইতিহাস উপহার দিলো বাবর আজমদের। করাচিতে দুই দলের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে এই লজ্জা দিলো ইংলিশরা।

এই জয়ে শেষ ১০ টেস্ট থেকে ৯ম জয় তুলে নিলো আগ্রাসী স্টোকসের দল। করাচিতে ম্যাচের চতুর্থ দিন পাকিস্তানের বিপক্ষে জিততে হলে ইংলিশদের ৮ উইকেটে তুলতে হতো ৫৮ রান। যে রান তুলতে মাত্র ১১ ওভার সময় নিয়েছে ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান বেন ডাকেট এবং অধিনায়ক স্টোকস। ডাকেট ৮২ রানের অপরাজিত দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন। অন্যদিকে স্টোকসের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩৫ রান।

এর আগে ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৩০৪ রান তুলেছিল পাকিস্তান। যেখানে অধিনায়ক বাবর ৭৮ এবং আঘা সালমান করেছিলেন ৫৬ রান। পাকিস্তানের প্রথম ইনিংসে তিনশোর্ধ্ব রানের জবাবে হ্যারি ব্রুকের শতকে ইংলিশরা তুলেছিল ৩৫৪ রান। ক্যারিয়ারের ষষ্ঠ ইনিংসে এসে তৃতীয় শতক তুলে নেওয়া ব্রুক করেন ১১১ রান।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে খেই হারিয়ে ফেলে পাকিস্তান। সর্বসাকুল্যে তুলতে পারে ২১৬ রান। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ফিফটি তুলে নেন বাবর। এই ব্যাটসমানের ব্যাট থেকে ৫৪ এবং সাউদ শাকিল করেন ৫৩ রান। ইংল্যান্ডের চমক রেহান আহমেদ অভিষেকে ৫ উইকেট তুলে নেন।

এই টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন আজহার আলী। যদিও বিদায় বেশ বাজে হয়েছে এই ক্রিকেটারের। ডন ব্র্যাডমানের পাশে বসে টেস্ট ক্রিকেটের শেষ ইনিংসে শূন্য রানে বিদায় নিয়েছেন আজহার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...