| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ঘরে ফিরছে মেসি-মারিয়ারা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২০ ১১:৪৯:০৯
ঘরে ফিরছে মেসি-মারিয়ারা

কাতারের দোহার লুসাইলের আইকনিক স্টেডিয়ামে ফাইনালের মহারণে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামা ফ্রান্সকে হারিয়ে দিয়েছে আর্জেন্টাইনরা। নির্ধারিত সময়ের খেলার পরও ফাইনালটিতে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা সম্ভব হয়নি। এমনকি অতিরিক্ত সময়েও দুই দলই সমতা নিয়ে শেষ করেছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনালে জয় নির্ধারিত হয় টাইব্রেকারে এসে।

নির্ধারিত সময়ের খেলায় দুই দলই ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। অতিরিক্ত সময় শেষে যে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩ গোলের সমতায়। অবশেষে টাইব্রেকারে এসে এমিলিয়ানো মার্টিনেজের বাজপাখি হয়ে যাওয়া। ফ্রান্সের পেনাল্টি শুটআউট ঠেকিয়ে দেওয়া এবং আর্জেন্টিনার ৪-২ গোল ব্যবধানের জয়।

অবশেষে মেসিকে অমরত্ব এনে দেওয়া বিশ্বকাপের শিরোপা ধরা দেয় আকাশী নীল জার্সিধারীদের কাছে। এবার সেই বিশ্বকাপের ট্রফি নিয়ে নিজেদের দেশ আর্জেন্টিনার উদ্দেশে উড়াল দিয়েছে লে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি থেকে শুরু করে লিসান্দ্রো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দি, এনজো ফার্নান্দেজ, এমিলিয়ানো মার্টিনেজ সকলে জেট বিমানে বসে বিশ্বকাপের শিরোপা হাতে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। যেখানে একটি ছবিতে দেখা যায় ট্রফিটির জন্য আলাদা একটি সিটও বরাদ্দ রেখেছে আলবিসেলেস্তেরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...