| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেঙ্কিং নিউজঃ অবসর নিয়ে লুকা মদ্রিচের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৮ ১০:১৮:৫০
ব্রেঙ্কিং নিউজঃ অবসর নিয়ে লুকা মদ্রিচের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ফাইনালের খেলার নায়কদের একজন মদ্রিচ এবারের বিশ্বকাপেও ছিলেন উজ্জ্বল। টুর্নামেন্ট শুরুর আগে তাদের নিয়ে খুব বেশি আলোচনা না থাকলেও শেষ পর্যন্ত তারা আবারও পা রাখে সেমি-ফাইনালের মঞ্চে।

লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালের আগে থমকে যেতে হয়েছে বটে, তবে শনিবার মরক্কোকে হারিয়ে তারা নিজেদের রাঙিয়েছে তৃতীয় স্থানের সাফল্যে।

এই অর্জনও যে তাদের জন্য অনেক বড়, সেটি ফুটে উঠেছে ম্যাচ শেষে তাদের উচ্ছ্বাস, উল্লাসে ভরা উদযাপনেই। উৎসবের সেই আবহে বিষাদের কোনো ঘোষণা দেননি মদ্রিচ।

ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ কদিন আগে বলেছিলেন, ২০২৪ ইউরোতেও দেখা যেতে পারে মদ্রিচকে। এই মিডফিল্ডার নিজে অবশ্য অতদূর তাকাচ্ছেন না এখনই। তবে আগামী জুনে নেশন্স কাপের ফাইনালস যে খেলবেন, নিশ্চিত করে দিয়েছেন তা।

“আমা ভবিষ্যৎ? জার্মানিতে ইউরো খেলতে পারব কি না, জানি না। এই বয়সে আমাকে প্রতিটি পদক্ষেপ ধরে এগোতে হবে। জাতীয় দলের হয়ে খেলা আমি উপভোগ করছি এবং ভালো লাগছে। এখনও সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারব বলে মনে করি।”

“এখন ব্যাপারটি হলো, প্রতিটি ধাপ ধরে এগোনো এবং অন্তত নেশন্স লিগ পর্যন্ত চালিয়ে যাওয়া। তার পর দেখা যাবে। ওটা শেষে ইউরো নিয়ে ভাবার অনেক সময় পাওয়া যাবে।”

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে বিরক্তি বা নেতিবাচক কথা শোনা যায় অনেক। তবে মদ্রিচের আছে এই অর্জনের মূল্য অনেক।

“এই মেডেল দিয়ে আমরা নিশ্চিত করে দিলাম যে বিশ্ব ফুটবলে ক্রোয়েশিয়ার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ। বিজয়ী হয়েই আমরা কাতার ছাড়ছি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...