| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার একাদশে কোচ স্কালোনির নতুন চমক

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৭ ১০:২১:৪২
ফ্রান্সের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার একাদশে কোচ স্কালোনির নতুন চমক

বিশ্বকাপের ফাইনালে ডি মারিয়া খেলবেন কি না, তা নিয়ে শঙ্কা ছিল সবার মনে। তবে আশার কথা হচ্ছে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন জুভেন্টাসের এই তারকা। তাই আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে ফ্রান্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে একাদশে দেখা যেতে পারে।

এই ম্যাচকে সামনে রেখে ডি মারিয়া দলের সঙ্গে সাধারণভাবেই অনুশীলন করেছেন। তাকে একাদশে রেখেই দলকে অনুশীলন করিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি যদি খেলতে পারেন তাহলে আর্জেন্টিনার জন্য সেটি হবে বড় একটি পাওয়া।

এর আগে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও ফর্মের তুঙ্গে থাকা ডি মারিয়া ইনজুরিতে পড়েছিলেন। যার দরুণ জার্মানির বিপক্ষে ফাইনাল মিস করেন তিনি। পরে শিরোপার লড়াইয়ে জার্মানির সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি লে আলবিসেলেস্তেরা।

মাঝে রাশিয়া বিশ্বকাপের পর আবারও আরেকটি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। তার আগে ডি মারিয়ার ইনজুরি কাটিয়ে ফেরা আর্জেন্টিনা সমর্থকদের জন্য স্বস্তির খবর। তবে একাদশে থাকবেন কি না, তা এখনই অবশ্য জানা যাচ্ছে না।

উল্লেখ্য, আগামী রোববার (১৮ ডিসেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ফাইনালের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। এই ম্যাচে জয় পেলে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপার স্বাদ পাবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...