| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কাতার বিশ্বকাপঃ এমবাপ্পে-৭, মেসি-৮

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৫ ২০:২৬:৫২
কাতার বিশ্বকাপঃ এমবাপ্পে-৭, মেসি-৮

চার দলের খেলোয়াড়দের মধ্য থেকে গোল্ডেন বুট ছিনিয়ে নেবেন কোন তারকা? লিওনেল মেসি থেকে শুরু করে কিলিয়ান এমবাপ্পে, সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে উঠে আসছে আরো কিছু নাম।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেয়া হয় গোল্ডেন বুট। এই বিশেষ সম্মান পেতে মুখিয়ে থাকেন তারকারা। এ ক্ষেত্রে পেনাল্টিতে করা গোলও বিবেচ্য হয়ে থাকে। কিন্তু যদি দুই বা তার বেশি ফুটবলারের গোলসংখ্যা সর্বোচ্চ হয়, সে ক্ষেত্রে ফিফার নিয়ম অন্য।

সে সময় গোল্ডেন বুটের লড়াইয়ে দেখা হয় কার কয়টি অ্যাসিস্ট আছে। অর্থাৎ, কে কয়টি গোল করাতে সাহায্য করেছেন। সেটিও সমান হলে দেখা হয়, কে কত কম মিনিট মাঠে ছিলেন।

এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের এখনও একটি ম্যাচ বাকি। এরই মধ্যে তার চলতি বিশ্বকাপে পাঁচটি গোল হয়েছে। সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট, অর্থাৎ তার দেয়া পাস থেকে তিনটি গোল হয়েছে।

মেসি সেমিফাইনালের পরই জানিয়ে দিয়েছেন, রোববারের ফাইনালই হবে দেশের হয়ে তার শেষ বিশ্বকাপ। এই মঞ্চে আর নীল-সাদা জার্সিতে তার জাদু দেখা যাবে না। এই বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে এখন পর্যন্ত তিনিই সবার চেয়ে এগিয়ে রয়েছেন।

গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে । মেসির সঙ্গে তার গোলসংখ্যা সমান। তিনিও পাঁচটি গোল করেছেন। তবে গোলের ঠিকানা লেখা পাস দেয়ায় খানিক পিছিয়ে ফ্রান্সের এই স্ট্রাইকার। এমবাপ্পের পাস থেকে এখন পর্যন্ত দুইটি গোল হয়েছে।

মেসি এবং এমবাপ্পের পর গোল্ডেন বুটের দৌড়ে উঠে এসেছে আরো এক আর্জেন্টাইন তারকার নাম। তিনি জুলিয়ান আলভারেজ। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর পর দুটি গোল করেছেন তিনি। মোট চারটি গোল রয়েছে তার নামের পাশে।

আলভারেজের নামের পাশে অবশ্য কোনো ‘অ্যাসিস্ট’ নেই। অর্থাৎ, বিশ্বকাপে এখনো তার দেয়া পাস থেকে কোনো গোল হয়নি। মোট ৩৬৪ মিনিট খেলেছেন আলভারেজ। তার সেমিফাইনালের ফর্ম ফাইনালেও দেখতে চাইছেন অনুরাগীরা।

গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন ফ্রান্সের আরও এক তারকা ফুটবলার। আলভারেজের মতো অলিভিয়ের জিরুদও এখন পর্যন্ত বিশ্বকাপে মোট চারটি গোল করেছেন। খেলেছেন মোট ৩৮৩ মিনিট। জিরুদের নামের পাশেও কোনো গোলের পাস নেই। ফাইনালের আগে সোনার বুটের দৌড়ে যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছেন আলভারেজ এবং জিরুদ।

রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপের ফাইনালে কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা, ফ্রান্স। দুই দলই দু’বার করে বিশ্বকাপ ছুঁয়ে দেখেছে। ফ্রান্স বিশ্বকাপ জিতেছে ১৯৯৮ এবং ২০১৮ সালে। আর্জেন্টিনা শেষবার বিশ্বকাপ পেয়েছিল ১৯৮৬ সালে।

জীবনের শেষ বিশ্বকাপে দেশের ৩৬ বছরের বিশ্বকাপ খরা কি কাটাতে পারবেন মেসি? না কি ফাইনালে শেষ হাসি হাসবেন তার চেয়ে ১২ বছরের ছোট তারই ক্লাব সতীর্থ এমবাপ্পে? গোল্ডেন বুট শেষ পর্যন্ত যার হাতেই উঠুক, ফাইনালে এই দুই সেরার লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...