| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইসিসির র‍্যাঙ্কিং প্রকাশঃ শীর্ষে সাকিব, দেখে নিন মুস্তাফিজ-মিরাজের স্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৪ ১৬:৫৫:১৫
আইসিসির র‍্যাঙ্কিং প্রকাশঃ শীর্ষে সাকিব, দেখে নিন মুস্তাফিজ-মিরাজের স্থান

আইসিসির পুরুষদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ আজ ১৪ ডিসেম্বর বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। বাংলাদেশ-ভারত সিরিজ শেষে ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে মিরাজ এখন আছে তিনে।

এই সংস্করণে আগে থেকেই এক নম্বরে ছিলেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৩৮৯। এবার তার কাছাকাছি এলেন মিরাজ। বাংলাদেশের দুজনের মাঝে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি। তার পয়েন্ট ৩১০।

ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্রেফ ৮৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মিরাজ। সেই ম্যাচের পর ক্যারিয়ার সেরা ২৯৫ রেটিং পয়েন্ট অর্জন করেন তিনি। শেষ ম্যাচের পর সেটি কমে ২৮৪ পয়েন্ট হয়েছে।

মিরাজের সেঞ্চুরির ম্যাচে মাহমুদউল্লাহ করেন ৭৭ রান। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান। তিন ম্যাচে স্রেফ ৩৭ রান করা মুশফিকুর রহিম তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৩ নম্বরে।

চোটের কারণে এই সিরিজ খেলতে না পারলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে রয়েছেন তামিম ইকবাল। ৬৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে অবস্থান করছেন তিনি। সাকিব রয়েছেন ৩৪ নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। প্রথম ওয়ানডেতে ৫ উইকেটসহ তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে ৬৫২ রেটিং নিয়ে ৮ নম্বরে উঠেছেন তিনি।

সাকিবের ঠিক পরেই মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচে ৪ উইকেট পেলেও তিন ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমে গেছেন মিরাজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...