| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৮ ১১:৩৬:২৪
আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব

বুধবার (৭ ডিসেম্বর) র‌্যাঙ্কিংয়ের সবশেষ হাল নাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সাকিবের উন্নতি হয়েছে ৭ ধাপ। টিম ইন্ডিয়ার বিপক্ষে ৫ উইকেট নিতে সাকিব রান দিয়েছিলেন মাত্র ৩৬। এমন নৈপুণ্যে ৬৪৭ রেটিং নিয়ে বোলিং তালিকায় সাত ধাপ এগিয়েছেন তিনি। সাকিবের চেয়ে এক রেটিংয়ে এগিয়ে থাকা মেহেদী হাসান মিরাজ রয়েছেন তালিকার অষ্টম স্থানে।

ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আফগানিস্তানের রশিদ খানেরও। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও সবশেষ ওয়ানডেতে ৪ উইকেট শিকারের মাধ্যমে ৬ ধাপ এগিয়ে তিনি চলে এসেছেন ষষ্ঠ স্থানে। যদিও লঙ্কানরা ওই ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয়।

এদিকে, আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষস্থান পুনরায় দখলে নিয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২০৪ ও অপরাজিত ১০৪ রান করেন তিনি। দুর্দান্ত এই পারফরমেন্সের মাধ্যমে ইংল্যান্ডের জো রুটকে টপকে ৯৩৫ রেটিং নিয়ে শীর্ষে ফিরেছেন লাবুশেন। ৮৯৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের। দুজনই আছেন র‌্যাঙ্কিংয়ের সেরা দশে। ৮৪০ রেটিং পয়েন্ট নিয়ে অ্যান্ডারসনের স্থান তিনে, রবিনসন ৭৫৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন আটে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...