| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘রোনালদো আমাদের নেতা’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৭ ১১:২৫:২৬
‘রোনালদো আমাদের নেতা’

কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মঙ্গলবার সেরা একাদশে জায়গা হয়নি নিজেকে হারিয়ে খুঁজতে থাকা রোনালদোর। তাকে ছাড়া মাঠে নেমে পর্তুগাল আবির্ভুত হয় বিধ্বংসী চেহারায়। কোয়ার্টার-ফাইনালে পা রাখে তারা ৬-১ গোলের জয়ে।

দলের প্রথম দুই ম্যাচে রোনালদোর বদলি হিসেবে শেষ দিকে মাঠে নামার সুযোগ পাওয়া রামোস এবার সেরা একাদশে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করেন। দারুণ এক হ্যাটট্রিকে তাক লাগিয়ে দেন বেনফিকার ২১ বছর বয়সী ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত রামোস আলো কেড়ে নিলেও ম্যাচের আগে বা ম্যাচ চলার সময়ও বড় এক আলোচিত প্রসঙ্গ ছিল রোনালদোর বেঞ্চে থাকা।

ম্যাচের পর রামোসের কাছেও ছুটে গেল প্রশ্ন, অন্য সব ম্যাচের মতো এ দিনও কি ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে কথা বলেছেন রোনালদো?

রামোস জানিয়ে দেন, একাদশে জায়গা না হলেও অধিনায়ক রোনালদো ছিলেন আগের ভূমিকাতেই।

“ক্রিস্তিয়ানো রোনালদো আমার সঙ্গে কথা বলেন, সবার সঙ্গেই বলেন। তিনি আমাদের নেতা এবং সবসময় পাশে থাকার চেষ্টা করেন।”

“সত্যি বলতে, আমাদের দলে কেউ এটা নিয়ে (রোনালদোর বেঞ্চে থাকা) কথা বলেনি। অধিনায়ক হিসেবে রোনালদো সবসময়ের মতোই আমাদের সহায়তা করেছেন, উজ্জীবিত করেছেন, শুধু আমাকে নয়, দলের সবাইকে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...