| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

“বাংলাদেশ থেকে এমন সমর্থন পাওয়ায় আমরা গর্বিত”

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০২ ২২:২০:৪৯
“বাংলাদেশ থেকে এমন সমর্থন পাওয়ায় আমরা গর্বিত”

বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে আছে আর্জেন্টিনার কোটি-কোটি ভক্ত-সমর্থক। ফুটবল পাগল বাংলাদেশেও সিংহভাগ ফুটবল প্রেমীই ম্যারাডোনা-মেসির দেশের জন্য গলা ফাটায় নিয়মিতই।

বরাবরের মতো এবারের কাতার বিশ্বকাপেও বাংলাদেশে ব্যাপক সমর্থন পাচ্ছে আর্জেন্টিনা। সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি প্রচার-প্রচারনার জন্য এবারের সমর্থনের বিষয়টি বৈশ্বিকভাবে ব্যাপক আলোচিত হয়েছে।

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচেই বাংলাদেশের এক সমর্থক লিওনেল মেসির স্ত্রীর সাথে ছবি তুলেছেন বাংলাদেশের পতাকা হাতে। এছাড়াও একই দিনে আর্জেন্টিনার কয়েকজন সমর্থকও বাংলাদেশের পতাকা হাতে গ্যালারিতে বসে মেসিদের জন্য গলা ফাটিয়েছেন।

আর্জেন্টিনার কয়েকটি জনপ্রিয় গণমাধ্যমেও এবার বেশ ফলাওভাবে প্রচার হয়েছে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসার কথা। হাজার মাইল দূরে বসেও লাতিন দলটির জন্য এখানকার মানুষের যে আবেগ সেটা ছুঁয়ে গেছে খোদ আর্জেন্টাইনদের মনও।

এবার আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনিও প্রশংসা করলেন বাংলাদেশের আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এবার বাংলাদেশে পাওয়া সমর্থন নিয়ে কথা বলেন এই মাস্টারমাইন্ড।

বিশ্বব্যাপী পাওয়া সমর্থন নিয়ে নিজের অভিমত জানাতে গিয়ে স্কালোনি বাংলাদেশের নাম নেন। তিনি বলেন, “জাতীয় দলের জার্সি বিগত বছর জুড়ে আমাদের পতাকার রং আর্জেন্টাইন প্যাশনের প্রতিফলন করে। পূর্বে ছিলো দিয়েগো ম্যারাডোনা আর এখন লিওনেল মেসি। এটা আমাদের জন্য গর্বের যে, বাংলাদেশের মতো একটি দেশেও আমাদের অগণিত সমর্থক রয়েছে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...