দেখে নিন হিসাব নিকাশঃ শেষ ১৬তে গেলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে যারা
হারলে নিতে হবে বিদায়। আর ম্যাচ ড্র হলে গ্রুপের অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। প্রশ্ন হলো, আর্জেন্টিনা শেষ ষোলোতে উঠলে কারা হবে তাদের প্রতিপক্ষ?
বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’র মধ্যে খেলা হবে। গ্রুপ ‘সি’তে আছে আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। অন্যদিকে গ্রুপ ‘ডি’তে আছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিশিয়া। দুটি গ্রুপের আটটি দলই এখনো পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে। গ্রুপ ‘সি’তে শীর্ষে পোল্যান্ড। তাদের পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৩। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে সৌদি আরব। চতুর্থ স্থানে থাকা মেক্সিকোর পয়েন্ট ১।
অন্যদিকে গ্রুপ ‘ডি’র শীর্ষে ফ্রান্স। ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে তারা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ডেনমার্কের পয়েন্ট ১। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চার নম্বরে তিউনিশিয়া। এই গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি তিউনিশিয়া। এমবাপ্পেরা যা খেলছে তাতে শেষ ম্যাচে তাদের জেতার সম্ভাবনা বেশি। ড্র করলেও শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে যাবে ফ্রান্স।
কোনো কারণে যদি ফ্রান্স সেদিন তিউনিশিয়ার কাছে হেরে যায়, তবু গোল পার্থক্যে তাদেরই শীর্ষে থাকার কথা। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকার সবচেয়ে বেশি সুযোগ অস্ট্রেলিয়ার। ডেনমার্ককে হারাতে পারলে বা তাদের বিপক্ষে ড্র করলে অজিরা চলে যাবে শেষ ষোলোতে। কিন্তু ডেনমার্ক যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে তারা দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলোয় যাবে। অন্যদিকে গ্রুপ শীর্ষে থাকতে হলে পোল্যান্ডের বিপক্ষে জিততেই হবে মেসিদের।
বুধবার রাতের ম্যাচে আর্জেন্টিনা জিতলে তাদের পয়েন্ট হবে ৬। কিন্তু আর্জেন্টিনা ড্র করলে তাদের তাকিয়ে থাকতে হবে সৌদি বনাম মেক্সিকো ম্যাচের দিকে। সেই ম্যাচে মেক্সিকো জিতলে বা ম্যাচ ড্র হলে দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ থাকবে মেসিদের। প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ ‘সি’র শীর্ষে থাকা দলের বিপক্ষে খেলবে গ্রুপ ‘ডি’র দ্বিতীয় স্থানে থাকা দল। আবার গ্রুপ ‘ডি’র শীর্ষে থাকা দলের বিপক্ষে খেলবে গ্রুপ ‘সি’র দ্বিতীয় স্থানে থাকা দল।
অর্থাৎ আর্জেন্টিনা গ্রুপসেরা হলে শেষ ষোলোতে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়া বা ডেনমার্ককে। কিন্তু দ্বিতীয় স্থানে শেষ করলে শেষ ষোলোয় ফ্রান্সের সামনে পড়ার সম্ভাবনা মেসিদের। নিঃসন্দেহে ফ্রান্স অনেক কঠিন প্রতিপক্ষ। তাই পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে শেষ করতে চাইবেন মেসিরা। এখন দেখার, মেসি ম্যাজিকে আরো একবার আর্জেন্টিনা জেগে উঠতে পারে কি না।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে
- ২৬ আগস্ট থেকে টানা ৪ দিনের ছুটি, কারা পাবেন না
- সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে-স্কেলের গেজেট
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, ঘণ্টায় কত জ্বালানি লাগে
- ২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে, জানাল জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র
- বিদ্যুৎ আমদানিতে বাংলাদেশে নতুন চার্জ বসাচ্ছে ভারত
- Samsung Galaxy S27 Ultra: লিক থেকে যেসব তথ্য জানা গেল
