| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নতুন অধিনায়ক সহ ভারতের বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৫ ১৯:২৯:১০
নতুন অধিনায়ক সহ ভারতের বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশ

মিঠুনকে অধিনায়ক করে দুটি চারদিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ডাক পেয়েছেন মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত এবং শরিফুল ইসলামের মতো ক্রিকেটাররা।

লম্বা সময় ধরেই ব্যাট হাতে ছন্দে নেই মুমিনুল। অফ ফর্মের কারণে বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্বও হারিয়েছেন তিনি। প্রায় বছর দেড়েক ধরে ব্যাট হাতে রান পাচ্ছেন না বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক।

কদিন আগে শেষ হওয়া এনসিএলেও রান করতে পারেননি। তবুও তাকে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে রেখেছে বিসিবি। মূলত মুমিনুলকে ফেরাতেই এমন চেষ্টা দেশটির ক্রিকেট বোর্ডের। এদিকে ওয়ানডে দল থেকে জায়গা হারানো মোসাদ্দেক এবং শরিফুলকে রাখা হয়েছে চারদিনের ম্যাচের স্কোয়াডে।

আগামী ২৫ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবে ভারত। ২৯ নভেম্বর কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম চারদিনের ম্যাচ। ৬ ডিসেম্বর থেকে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ এবং সুমন খান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...