| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কাতার যাচ্ছেন সাকিব-তামিম ও বাশার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৯ ১১:১৪:২৬
কাতার যাচ্ছেন সাকিব-তামিম ও বাশার

তামিম ইকবাল আছেন দেশেই। তিনি ঢাকা থেকেই যাবেন কাতারে। সাকিব পরিবারের সঙ্গে আমেরিকায় আছেন, সেখান থেকে পাড়ি জমাবেন কাতারে। দেশে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমনও ঢাকা থেকেই যাবেন কাতারে।

১ ডিসেম্বর ঢাকায় আসার কথা ভারত দলের। বিরাট কোহলি-রোহিত শর্মারা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ঢাকা ও চট্টগ্রামে দুই টেস্ট হবে। হোম অব ক্রিকেটে হবে ওয়ানডে সিরিজও। তার আগেই সাকিব-তামিমরা দেশে ফিরে আসবেন।

তামিম ইকবাল বিশ্বকাপের সবচেয়ে বড় এবং আইকনিক ভেন্যু লুসাইল স্টেডিয়ামে তার পছন্দের ব্রাজিল দলের ম্যাচ দেখবেন। ২৫ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল ভেন্যুতে সার্বিয়ার মুখোমুখি হবে নেইমাররা। বাংলাদেশের টেস্ট ও অধিনায়ক সাকিব তার পছন্দের দল আর্জেন্টিনার খেলা দেখবেন একই ভেন্যুতে। ২৬ নভেম্বর আর্জেন্টিনা মুখোমুখি হবে মেক্সিকোর।

বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন ৩০ নভেম্বর আর্জেন্টিনা ও পোল্যান্ডের ম্যাচ দেখবেন মাঠে বসে। তার আগে ২৮ নভেম্বর পর্তুগাল ও উরুগুয়ের ম্যাচও তিনি দেখবেন। ২ ডিসেম্বর তার পছন্দের দল ব্রাজিলের খেলা দেখবেন ক্যামেরুনের বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...