| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এমন ভাবেও যে ক্যাচ ধরা যায় ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিলো এই অজি ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৭ ২১:২৪:০৭
এমন ভাবেও যে ক্যাচ ধরা যায় ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিলো এই অজি ক্রিকেটার

বৃহস্পতিবার এডিলেড ওভালে প্ৰথম ওয়ানডেতে খেলতে নেমেছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচেই সেরার সেরা মুহূর্ত উপহার দিয়ে গেলেন মিচেল স্টার্ক এবং অ্যাস্টন অ্যাগার। প্ৰথম ঘটনায় নায়ক মিচেল স্টার্ক। পঞ্চম ওভারে হাওয়ার সাহায্য নিয়ে স্টার্ক নিখুঁত ইনসুইংগারে স্ট্যাম্প উপরে দেন জেসন রয়ের। ইনসুইংগার জেসন রয়ের ব্যাট এবং প্যাডের মাঝ দিয়ে স্ট্যাম্পে আছড়ে পড়ে।

সেই সময় ইংল্যান্ড দুই উইকেট আগেই হারিয়ে বসেছিল। কিছুদিন আগে টি২০’তে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড কঠিন সময়ে টানলেন দাভিদ মালান। যিনি এদিন ১২৮ বলে ১৩৪ করে গেলেন।

যাইহোক, ম্যাচে অস্ট্রেলিয়াকে তুখোড় মুহূর্ত উপহার দিলেন অ্যাস্টন অ্যাগার। ৪৫ তম ওভারে মালানকে অবাক করে দেন অ্যাগার। প্যাট কামিন্সের বল ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন মালান। নিশ্চিত ছয় বাঁচিয়ে দেন বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করা অ্যাস্টন অ্যাগার। বাউন্ডারি লাইনের একদম ধারে ঝাঁপিয়ে বল সীমারেখার মধ্যেই রেখে দেন তারকা। নিশ্চিত পাঁচ রান থেকে বঞ্চিত করেন তিনি।

তার পরের ওভারেই মালান আউট হয়ে যান। ৫০ ওভারে ইংল্যান্ড ২৮৭/৯-এর বেশি তুলতে পারেনি। টি২০ ওয়ার্ল্ড কাপের পর এই প্ৰথম দুই দল মুখোমুখি হয়েছে। ওয়ার্ল্ড কাপের আগে তিন ম্যাচের টি২০ সিরিজে ইংরেজরা জয়লাভ করেছিল ২-০ ব্যবধানে। শেষ ম্যাচ বাতিল হয়ে যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...