| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

এবারের বিপিএলের ড্রাফটে নাম লেখানো বিদেশি ক্রিকেটারের সংখ্যা প্রকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৭ ১২:৫১:২০
এবারের বিপিএলের ড্রাফটে নাম লেখানো বিদেশি ক্রিকেটারের সংখ্যা প্রকাশ

এই ৩৫০ জন বিদেশীর মধ্যে আছেন উন্মুখ চাঁদ, বিসিবির এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকবাজ। ভারতে হয়ে ঘরোয়া ক্রিকেটে এক সময় খেলেছেন এই ক্রিকেটার। তবে গত বছরই ভারতের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

তাই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কোনো নিয়মের মধ্যে পড়বেন না তিনি। এমনকি বিসিসিআইয়ের কোনো ধরনের ছাড়পত্রও লাগবে না তার।

গত বছরের ১৩ আগস্ট ভারতের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন চাঁদ।এর একদিন পর ১৪ আগস্ট তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন যুক্তরাষ্টের মেজর লিগ ক্রিকেটে। যেখানে ২০২১ মৌসুমে তিনি সিলিকন ভেলি স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন।

চাঁদ ভারতের হয়ে ২০১২ সালে অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করেন। সেবার যুবাদের বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এর আগে বেশ কয়েকবারই জানা গিয়েছিল যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে যাবেন চাঁদ।

এই ড্রাফটের বাইরে থেকেও সরাসরি দেশি এবং বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেই সুযোগে ইতোমধ্যেই একধিক ফ্র্যাঞ্চাইজি তাদের দলের ভিড়িয়েছে বেশ কিছু তারকা ক্রিকেটারকে। যেই তালিকায় দেশি ক্রিকেটারের পাশাপাশি বিদেশি ক্রিকেটারও আছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...