| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মোস্তাফিজকে নিয়ে যা বললেন দিল্লি ক্যাপিটালস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৫ ২২:২৭:২৮
মোস্তাফিজকে নিয়ে যা বললেন দিল্লি ক্যাপিটালস

মঙ্গলবার (১৫ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিতে রেখে দেওয়া ও ছেড়ে ক্রিকেটারদের তালিকা প্রকাশের শেষ দিন ছিল। এদিন দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৯ ক্রিকেটারকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এদিন দিল্লি ক্যাপিটালসের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, গেল বছরের ফেব্রুয়ারিতে দুই কোটি রুপির বিনিময়ে টাইগারদের সেরা অস্ত্র ফিজকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস।

গেল মৌসুমে খুব একটা ফর্মে ছিলেন না ফিজ। আসরে ৮ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন ফিজ। ৭ দশমিক ৬৩ ইকোনমি রেটে শিকার করেছিলেন ৮ উইকেট। ফিজের এমন পারফরম্যান্সের ওপরই ভরসা রেখেছে দিল্লি।

আইপিএলে এর আগে মুস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন।

বিদেশি তারকাদের মধ্যে দিল্লির আস্থার জায়গায় রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ, দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি ও এনরিখ নরকিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল।

তবে শার্দুল ঠাকুর, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত ও মানদীপকে রিলিজ করে দিয়েছে দিল্লি।

দিল্লি ক্যাপিটাসের রিটেইন ও রিলিজের তালিকা

রিটেইন : রিশাভ পন্ত, ডেভিড ওয়ার্নার, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ, মিচেল মার্শ, এনরিখ নরকিয়া, খলিল আহমেদ, রভম্যান পাওয়েল, চেতন সাকারিয়া, ইয়াস ধুল, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, ললিত ইয়াডব, সরফরাজ খান, লুঙ্গি এনগিদি, প্রবিন দুবে, কমলেশ নাগরকোটি, রিপাল প্যাটেল ও ভিকি ওস্তওয়াল।

রিলিজ : শার্দুল ঠাকুর, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত ও মানদীপ সিং।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...