| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চমক দিয়ে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের চূড়ান্ত দল ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৫ ১৩:০৩:২৪
চমক দিয়ে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের চূড়ান্ত দল ঘোষণা

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন বোল্ট। তখনই বলা হয়েছিল, আইসিসির কোনো ইভেন্ট ছাড়া অভিজ্ঞ এই পেসারকে সেভাবে আমলে নেবে না দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর এই পথেই পা বাড়াল নিউজিল্যান্ড ক্রিকেট।

এদিকে ওয়ানডে দলে বিস্ময়করভাবেই জায়গা করে নিয়েছেন পেসার অ্যাডাম মিলনে। শেষবার ২০১৭ সালে নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলেন এই ফাস্ট বোলার। ইনজুরির কারণে ঘোষিত দুই দলে জায়গা পাননি বেন সেয়ার্স এবং কাইল জেমিসন।

ওয়েলিংটনে ১৮ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি। বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। ভেন্যু যথাক্রমে তাওরাঙ্গা এবং নেপিয়ার। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫, ২৭ ও ৩০ নভেম্বর। ভেন্যু যথাক্রমে অকল্যান্ড, হ্যামিল্টন এবং ক্রাইস্টচার্চ।

ওয়ানডে দল- কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, টিম সাউদি, টম লাথাম (উইকেটরক্ষক) ও ম্যাট হেনরি।

টি-টোয়েন্টি দল- কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, টিম সাউদি, ইস সোধি ও ব্লেয়ার টিকনার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...