বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা: লেভানদোস্কি
এবারের কাতার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে পোল্যান্ড ও আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গে আছে সৌদি আরব ও মেক্সিকো। এই গ্রুপের তো বটেই, বিশ্বকাপের সেরা দলগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে লিওনেল স্ক্যালোনির দলকে।
সবশেষ আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলে হেরেছিল ২০১৯ সালে। পিএসজি তারকা লিওনেল মেসির সঙ্গে দারুণ কিছু খেলোয়াড় নিয়ে শক্তিশালী একটি ইউনিট আছে সবশেষ ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতা দলটির।
স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কাকে গত শনিবার (১২ নভেম্বর) দেয়া এক সাক্ষাৎকারে লেভানদোস্কি বলেন, ‘বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা নিয়ে অনেক বড় চ্যালেঞ্জ দেখছি এবং এটা খুব কঠিন একটা গ্রুপ আমাদের জন্য। আমাদের জন্য প্রতিটি ম্যাচ কঠিন হবে। বিশ্বকাপে নিজেদের খেলার ধরন নিয়ে স্পষ্ট ধারণা থাকা খুব জরুরি।’
এরপরই কাতার বিশ্বকাপে নিজের ফেবারিট দলের কথা জানালেন সাবেক বায়ার্ন এই স্ট্রাইকার। লেভা বলেন, ‘আমি মনে করি, মেসিকে নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে। বিশ্বকাপ জয়ের প্রশ্নে ফেবারিট দেশগুলোর একটি তারা। দলটি টানা ৩৫ ম্যাচে হারেনি; দারুণ খেলছে এবং তারা সত্যিই ভালো একটি দল। তাদের একটা পরিকল্পনা আছে, যা দলগতভাবে অনুসরণ করছে।’
গ্রুপ পর্বে আগামী ১ ডিসেম্বর নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড ও আর্জেন্টিনা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
