| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে যেতে ইংল্যান্ডের প্রয়োজন ১৪২রান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৫ ১৬:১৪:৪৬
সেমিফাইনালে যেতে ইংল্যান্ডের প্রয়োজন ১৪২রান

আজ সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান দলপতি দাসুন শানাকা।

দেখা গেছে,নিশাঙ্কার ৪৫ বলে ৬৭ রানের ইনিংসের পরও ৮ উইকেটে ১৪১ রানে আটকে গেছে শ্রীলঙ্কা। এই ম্যাচ জিতলেই সেমি নিশ্চিত ইংল্যান্ডের, প্রয়োজন ১৪২ রান।

খেলার শুরু থেকে মারমুখী ছিল শ্রীলঙ্কা। নিশাঙ্কার ব্যাটে চড়ে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৪ রান তুলেছিল লঙ্কানরা। তবে এরপর বাকি কোন ব্যাটাররায় তেমন সুবিধা করতে পারেননি। ফলে পুঁজিটাও বড় হয়নি।

এদিকে এক প্রান্ত থেকে খেলতে থাকা নিশাঙ্কা আউট হন ১৬তম ওভারে। আদিল রশিদের শিকার হওয়ার আগে ২ চার আর ৫ ছক্কায় ৬৭ রান করেন লঙ্কান ওপেনার। তারপর কিছুটা সময় ধরে খেলেন ভানুকা রাজাপাকসে (২২ বলে ২২)।

শেষ ৫ ওভারে মাত্র ২৫ রান তুলতে পারে লঙ্কানরা, হারায় ৫ উইকেট।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার মার্ক উড। ২৬ রান দিয়ে এই পেসার নেন ৩টি উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...