| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘ফেক ফিল্ডিং’ নিয়ে বাংলাদেশের অভিযোগ সঠিক:ভারতীয় বিশ্লেষক আকাশ চোপড়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৫ ১৩:২০:৫৮
‘ফেক ফিল্ডিং’ নিয়ে বাংলাদেশের অভিযোগ সঠিক:ভারতীয় বিশ্লেষক আকাশ চোপড়া

সে দিন বৃষ্টিভেজা মাঠে সাকিবদের কেন ব্যাটিংয়ে নামানো হলো, যে পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচে খেলেনি জিম্বাবুয়ে। তাছাড়া এর সাথে বিরাট কোহলির ‘ফেক ফিল্ডিং’ ইস্যু বির্তককে আরও বাড়িয়ে তুলেছে।

এসব বিতর্কে বাংলাদেশের পাশে না থেকে উল্টো খোঁচা দিয়েছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

তিনি ভেজা মাঠে খেলা, কোহলির ফেক ফিল্ডিংয়ের অভিযোগকে সাকিবদের অজুহাত আখ্যা দেন। তিনি বাংলাদেশের উদ্দেশ্যে করে বলেন, ‘অজুহাত দিলে বড় হওয়া যায় না’।

এদিকে ফেক ফিল্ডিং নিয়ে আলোচনায় হার্শা ভোগলের উল্টো পথেই হাঁটলেন ভারতের আরেকজন ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

তিনি বাংলাদেশের পক্ষ নিয়ে জানালেন, নুরুল হাসানের করা সেই অভিযোগ সঠিক ছিল।

বিশ্লেষক আকাশ চোপড়া বলেছেন, ‘বাংলাদেশ সঠিক বিষয় নিয়েই অভিযোগ জানাচ্ছে। সেদিন শতভাগ ফেক ফিল্ডিং ছিল। সেদিন কোহলি বল হাতে না নিয়েও থ্রো করার ভঙ্গি করেছিল।

যদি মাঠে থাকা দুই আম্পায়ার এবং তৃতীয় আম্পায়ার যদি ব্যাপারটা দেখত, তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশ ৫ রান পেনাল্টি হিসেবে পেত। তবে বাস্তবে তেমন কিছু ঘটেনি। কারণ, আম্পায়ারের চোখ থেকে এত বড় ঘটনা এড়িয়ে গেছে।’

বিরাট কোহলির ফেক ফিল্ডিংয়ের ঘটনাটা ছিল বৃষ্টি নামার আগে। যা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে। সেখানে দেখা যায়, বাংলাদেশের ইনিংসের সপ্তম ওভারে লিটন দাস ও নাজমুল হোসেন যখন রানের জন্য দৌড়াচ্ছিলেন, বল হাতে না থাকলেও ফিল্ডিংয়ের বল সংগ্রহ করে থ্রোর ভান করেছিলেন কোহলি। যা নিয়ম অনুযায়ী যা ৫ রান জরিমানাযোগ্য।

ভারতের এই সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক কোহলির এই প্রতারণা অকপটেই স্বীকার করে নিয়ে টুইটে লিখেছেন, ‘বিষয়টি আম্পায়ারদের নজরে এলে তারা ৫ রান পেত। আর এদিকে আমরাও ৫ রানে ম্যাচ জিতেছিলাম।

তিনি আরো বলেন,ভারতীয় দল এই যাত্রায় বেঁচে গেলেও এর পর থেকে আম্পায়ারদের আরও সতর্ক হতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...