| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

লঙ্কানদের যে বিশাল রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০১ ১১:৫৯:৪৩
লঙ্কানদের যে বিশাল রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

'হারলেই বাদ' এমন ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে ১৪৪ রানের স্কোর দাঁড় করিয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আফগানিস্তানকে এই রান ডিফেন্ড করতে হবে। অন্যদিকে শ্রীলঙ্কাকে করতে হবে ১৪৫ রান।

এই ম্যাচে নিয়মিত ওপেনার হযরতউল্লাহ জাজাইকে ছাড়া মাঠে নামতে হয় আফগানিস্তানকে। তার বদলে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ওপেনিংয়ে নামে উসমান গণি। দুইজনে ৪২ রানের জুটি গড়েন।

ব্যক্তিগত ২৮ রানে রহমানউল্লাহ ফিরলে ভাঙে জুটিটি। আরেক ওপেনার উসমান গণি ফেরেন ২৭ রান করে। তিনে নেমে ইব্রাহিম জাদরান ২২ এবং নাজিবউল্লাহ ১৮ রান করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।

তবে ব্যাট হাতে ছোট ছোট এমন ইনিংসের কারণে বিশাল সংগ্রহ গড়তে পারেনি আফগানিস্তান। শেষদিকে রশিদ খান ৮ বলে ১৩ রানের ইনিংস খেলে চেষ্টা চালালেও দেড়শ ছুঁতে পারেনি দলটি।

শ্রীলঙ্কার পক্ষে এদিনও বল হাতে সবচেয়ে বেশি সফল ছিলেন ওয়ানিন্দু হাসারাঙা। ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন হাসারাঙা। এছাড়াও লাহিরু কুমারা ২ উইকেট নিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...