| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-ভারতের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে নতুন ‘দুঃসংবাদ’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ৩১ ১৬:৪৭:৪৬
বাংলাদেশ-ভারতের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে নতুন ‘দুঃসংবাদ’

যদিও এই আসর দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল ব্যবধানে হারে টাইগাররা। তবে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে এখনও টিকে আছে বাংলাদেশ। যদিও পরবর্তী দুই ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে খুবই কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের সামনে।

আগামী ২ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টায় অ্যাডিলেডে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে অনুষ্ঠিতব্য এই ম্যাচটিতে দেখা দিয়েছে বৃষ্টির শঙ্কা। ফলে ভেসে যেতে পারে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচ!

অস্ট্রেলিয়ার স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ-ভারতের ম্যাচের দিন অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা ৬০ ভাগ। স্থানীয় সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। বাংলাদেশ সময় দুপুর ২টায়। সারাদিনই অ্যাডিলেডের আকাশ কালো মেঘে ঢাকা থাকবে।

একই সঙ্গে ওয়ার্ল্ড ওয়েদার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সন্ধ্যায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে নিতে হবে। সেক্ষেত্রে দুই দলেরই পয়েন্ট হবে ৫। তবে রান রেটে বাংলাদেশর চেয়ে অনেক এগিয়ে ভারত। শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই রোহিত শর্মারা সেমিফাইনালে চলে যাবেন।

বৃষ্টিতে ম্যাচ যদি পণ্ড হয় আর বাংলাদেশ যদি একই সমীকরণে সেমিতে যেতে চায়, তাহলে রান রেট বাড়িয়ে অবশ্যই পাকিস্তানকে হারাতে হবে। রান রেট বাড়াতে না পারলে কিছুই হবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...