| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকাহীন রোনালদো তারপর ম্যান ইউ’র জয়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ৩১ ১১:২০:১০
ভূমিকাহীন রোনালদো তারপর ম্যান ইউ’র জয়

এই জয়ের সাথে, এরিক টেন হাগের দল ১২ ম্যাচে সাতটি জয় এবং দুটি ড্র নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে পৌঁছেছে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে ওয়েস্ট হ্যাম।

খেলার শুরু থেকেই বল নিয়ন্ত্রণ ও আক্রমণে মরিয়া ইউনাইটেড। ১৫তম মিনিটে রোনালদোরোনালদোর দূরপাল্লার শট সোজা গোলরক্ষকের গ্লাভসে চলে যায়। এর সময় পর র্যাশফোর্ড হেড দিলে তারও একই অবস্থা হয়।

তবে ম্যাচে জয়সূচক গোলটি চলে আসে ৩৮তম মিনিটেই। কাঁধ দিয়ে বল নামিয়ে মধ্য মাঠের খেলোয়াড় ক্রিশ্চিয়ান এরিকসন বাড়ান দূরের পোস্টে থাকা র্যাশফোর্ডকে। তাকে একটি ডিফেন্ডার মার্ক করে রাখলেও অনেকখানি লাফিয়ে উঠে হেডে বলটি জালে জড়ান এই ফরোয়ার্ড। এ গোলের মাধ্যমে রেড ডেভিলসদের হয়ে ব্যক্তিগত গোলের ‘সেঞ্চুরি’ পূরণ করেছেন র্যাশফোর্ড।

দ্বিতীয়ার্ধেও ইউনাইটেডের পারফরম্যান্সে তেমন কোনো উন্নতি হয়নি। দুর্বল ও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা বাড়াতে থাকে রেড ডেভিলসরা। ৬৪তম মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর প্রচেষ্টা ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়।

খেলার ৮২ ও ৮৪ তম মিনিটে পর পর দুটি অসাধারণ সেভ করেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। দুটি নিশ্চিত সুযোগ ভেস্তে যাওয়ায় ইউনাইটেডের সাবেক ও বর্তমানে ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড ময়েসের চোখে-মুখে তীব্র হতাশা ফুটে ওঠে।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইউনাইটেডের রক্ষণে চাপ দেয় ওয়েস্ট হ্যাম, কিন্তু তাতেও গোল পায়নি দলটি। শেষ পর্যন্ত নিজেদের মাঠে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...