| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই জিম্বাবুয়ের কাছে অনেক কিছু শিখতে পারে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ৩০ ১৮:৪১:২৯
এই জিম্বাবুয়ের কাছে অনেক কিছু শিখতে পারে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষেও তাঁরা ম্যাচে টিকে ছিলেন শেষ বল পর্যন্ত, যেখানে নো বল নাটকের পর তিন রানের জয়ে শেষ হাসিটা বাংলাদেশেরই। তবে ম্যাচ জয়ের পরও জিম্বাবুয়ের কাছে থেকে বাংলাদেশি ক্রিকেটারদের শেখার আছে অনেককিছুই, এমনটা জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক খোদ হাবিবুল বাশার।

ক্রিকেটে জিম্বাবুয়ের স্বর্ণালি দিন ফুরিয়েছে অনেক দিন। একসময় বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের চোখে চোখ রেখে লড়াই করা জিম্বাবুয়ে মাঝে খেলার সুযোগ পায়নি বিশ্বকাপেও, বাদ পড়েছে বাছাইপর্বেই। তবে সাবেক ক্রিকেটার ডেভ হটন কোচ হিসেবে দায়িত্ব পাবার পর থেকেই যেন দিন বদলের শুরু।

একঝাক তরুণ ক্রিকেটারদের সাথে অভিজ্ঞদের মিশেলে দারুণ এক দল হিসেবে গড়ে উঠছে জিম্বাবুয়ে। কোনো তারকা নন, বরং একতাবদ্ধ হয়ে দাঁতে দাঁত চেপে ম্যাচের শেষ বল পর্যন্ত লড়ে যাওয়াই তাঁদের লক্ষ্য। বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানকে এক রানে হারিয়ে নিজেদের উত্থানের জানান দিয়েছিল তাঁরা। বাংলাদেশের বিপক্ষেও লড়াই করেছেন নিজেদের সর্বোচ্চটা দিয়ে, একটুর জন্য হারতে হয়েছে মাত্র তিন রানে।

অন্যদিকে ম্যাচ জিতলেও এবারের বিশ্বকাপে নিজেদের সেরা প্রদর্শনীটা দেখাতে পারছে না বাংলাদেশ। নেদারল্যান্ডস-জিম্বাবুয়ে দুই দলের বিপক্ষেই জয়টা এসেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। অথচ গত কয়েক বছরের সাফল্যের ধারাবাহিকতায় অপেক্ষাকৃত দুর্বল এই দলের বিপক্ষে হেসে খেলেই জেতার কথা সাকিব-লিটনদের।

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার তাই মনে করেন জিম্বাবুয়ের কাছে থেকে অনেক কিছু শেখার আছে বাংলাদেশের। মাঠে আরো আত্নবিশ্বাসী হওয়ার পাশাপাশি ক্রিকেটারদের আরো দায়িত্ব নিয়ে খেলা উচিত বলে মনে করেন তিনি। প্রতিপক্ষের দিকে না তাকিয়ে যেকোনো পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিয়ে শেষপর্যন্ত লড়ে যাবার উদাহরণটা চাইলে বাংলাদেশ নিতে পারে জিম্বাবুয়ের কাছে থেকেই। তাঁরা হাল না ছেড়ে বরং চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত উন্নতি করার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...